পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে প্রতিবাদে বাম ছাত্র-যুব মহিলারা
পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে প্রতিবাদে বাম ছাত্র-যুব মহিলারা
রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলনে নামল বাম ছাত্র-যুব, মহিলা, শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে ঘরে ফেরাতে হবে। সব পরিবারে অবিলম্বে ৭৫০০ টাকা দিতে হবে। সমস্ত নাগরিককে অবিলম্বে ১০ কেজি চাল দিতে হবে। এইসব দাবিতে আজ রাজ্যজুড়ে শ্রমিক-ছাত্র-যুব-মহিলা-কৃষক-ক্ষেতমজুর সংগঠনগুলির যৌথ উদ্যোগে রাজ্যজুড়ে প্রতিবাদ সংগঠিত হয়।

রাসবিহারী মোড়ের কর্মসূচীতে অংশগ্রহণ করেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু, দীপক দাশগুপ্ত, সিপিএমের মহিলা সংগঠনের সভানেত্রী কনীনিকা ঘোষ বোস, এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য প্রমুখ। এসব দাবিতে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেন তারা।












Click it and Unblock the Notifications