মমতার পাশে দাঁড়িয়ে করোনার মোকাবিলা! বিমানের নেতৃত্বের নবান্নে যাচ্ছেন বাম প্রতিনিধিরা

করোনা ভাইরাস মোকাবিলায় সর্বদল বৈঠকের দিনই বাম প্রতিনিধিরা সরকারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। সেই কথার সঙ্গে সাযুজ্য রেখেই বাম প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

করোনা ভাইরাস মোকাবিলায় সর্বদল বৈঠকের দিনই বাম প্রতিনিধিরা সরকারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। সেই কথার সঙ্গে সাযুজ্য রেখেই বাম প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। করোনা মোকাবিলায় লকডাউন ও উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনার করবে ১০ সদস্যের বাম প্রতিনিধি দল।

করোনার মোকাবিলায় মমতার পাশে বিমান-বাহিনী

১০ সদস্যের বাম প্রতিনিধি দলে থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মঙ্গলবার সাড়ে তিনটেয় নবান্নে বাম প্রতিনিধি দলকে সময় দিয়েছেন মমতা। দীর্ঘদিন পর এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন বামফ্রন্ট চেয়ারম্যান। এখন জল্পনা শুরু হয়েছে বাম প্রতিনিধি দল কী আর্জি নিয়ে যাচ্ছে মমতার কাছে।

করোনা মোকাবিলায় রাজ্য সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিল বামেরা। তারপর ডিওয়াইএফআইয়ের তরফে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য চিঠিও দেওয়া হয়েছিল পুলিশ কমিশনার অনুজ শর্মাকে। সিপিআইয়ের রাজ্যে সম্পাদক বলেন, করোনা নিয়ে সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, তা যথাযথভাবে কার্যকর করা হচ্ছে না। বহু মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছচ্ছে না।

বামেদের তরফে দাবি জানানো হবে, হ্যান্ড স্যানিটাইজার, মাস্কের ঘাটতি রয়েছে। তারপর বাড়ছে জিনিসপত্রের দাম। কোনও নিয়ন্ত্রণই নেই মূল্যবৃদ্ধিতে। এসবই মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন বাম প্রতিনিধিরা। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তাঁদের যদি কোনও সহায়তার দরকার হয়, তারা তো করতে রাজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+