বামেদের প্রচারে নতুন প্যারোডি, উরি উরি বাবা জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়

বামেদের (left) প্রচারে নতুন প্যারোডি (parody)। ভোটের প্রচারে টুম্পা সোনা, লুঙ্গি ড্যান্সের পরে এটি এই সিরিজের তৃতীয় প্যারোডি। ঊষা উত্থুপের (usha uthup) গান 'উরি উরি বাবা'র ওপরে নির্ভর করে এই প্যারোডিটি বানানো হ

বামেদের (left) প্রচারে নতুন প্যারোডি (parody)। ভোটের প্রচারে টুম্পা সোনা, লুঙ্গি ড্যান্সের পরে এটি এই সিরিজের তৃতীয় প্যারোডি। ঊষা উত্থুপের (usha uthup) গান 'উরি উরি বাবা'র ওপরে নির্ভর করে এই প্যারোডিটি বানানো হয়েছে। এই প্যারোডিতে স্বাভাবিক ভাবেই তৃণমূল ও বিজেপিকে নিশানা করা হয়েছে।

নতুন প্যারোডিতে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ

নতুন প্যারোডিতে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ

আগেকার প্যারোডিগুলোর মতেই এই প্যারোডিতেও তৃণমূল এবং বিজেপিকে আক্রমণ করা হয়েছে। দুই দলকে একসঙ্গে বিজেমূল বলে কটাক্ষ করা হয়েছে। দুটি দলের মধ্যে কোনও ফারাক নেই বোঝাতেই বিজেমূল শব্দটি ব্যবহার করা হয়েছে। এই প্যারোডিতে নারদা কাণ্ডের পাশাপাশি কয়লা কাণ্ড এবং কোকেন কাণ্ড নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

প্যারোডিতে দলবদল

প্যারোডিতে দলবদল

বামেদের প্রকাশ করা নতুন প্যারোডিতে উঠে এসেছে দলবদল প্রসঙ্গও। ভোটার তালিকা প্রকাশের আগে দলে দলে তৃণমূল থেকে নেতানেত্রীরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলবদলের কারণ নিয়ে কটাক্ষ করা হয়েছে।

ব্রিগেডের সভার আগে টুম্পা সোনা প্যারোডি

ব্রিগেডের সভার আগে টুম্পা সোনা প্যারোডি

গত মাসে ২৮ তারিখের আগে বামেদের তরফে টুম্পা সোনা প্যারোডি প্রকাশ করা হয়েছিল। দর্শক সংখ্যার নিরিখে যা যথেষ্টই জনপ্রিয়। সেই প্যারোডিতে কৌতুকের সঙ্গে তৃণমূল ও বিজেপিকে কড়া আক্রমণ করা হয়েছিল। সেখানে তোলা হয়েছিল নারদা কেলেঙ্কারির কথা। সেখানে ছিল সারদা থেকে তোলাবাজির কথাও উঠে এসেছিল।

প্রচারে লুঙ্গি ড্যান্সের প্যারোডি

প্রচারে লুঙ্গি ড্যান্সের প্যারোডি

টুম্পা সোনার পরে লুঙ্গি ড্যান্সের প্যারোডি করে করা হয়, হাল ফেরাও, লাল ফেরাও। সেখানে একুশে হাফ ফেরানোর কথা বলা হয়েছিল। গত শতাব্দী দ্বিতীয়ার্ধে এবং এই শতকের প্রথম দুই দশকেও বামেরা গণসংঙ্গীত নির্ভর ছিল। কিন্তু এবারেই বদল করা হয় প্রচারে। এবার বামেরা জোট করেছে কংগ্রেস এই আব্বাস সিদ্দিকির সঙ্গে। পাশাপাশি প্রচারে নেটমাধ্যমকে বেশি করে কাজে লাগানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+