হাত ‘ছেড়ে’ ৩৮ আসনে প্রার্থী বামেদের, কংগ্রেসের সঙ্গে জোট শেষপর্যন্ত জলেই গেল

শেষপর্যন্ত হাত-ছাড়া হয়ে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট। আগেই ২৫টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেল বামেরা। এবার বাকি ১৭ আসনের মধ্যে ১৩টি আসনে প্রার্থী দিল সিপিএম তথা বামফ্রন্ট।

শেষপর্যন্ত হাত-ছাড়া হয়ে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট। আগেই ২৫টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেল বামেরা। এবার বাকি ১৭ আসনের মধ্যে ১৩টি আসনে প্রার্থী দিচ্ছে সিপিএম তথা বামফ্রন্ট। কংগ্রেসের জেতা চারটি আসনে বামফ্রন্ট প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে জানিয়ে দিয়েছে জোট ভাঙার দায় তাদের নয়।

১৩ আসনে প্রার্থী বামেদের

১৩ আসনে প্রার্থী বামেদের

বামফ্রন্ট দ্বিতীয় তালিকাও প্রকাশ করে দিল। ফলে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট ভেস্তেই গেল। বামফ্রন্টের তরফে বিমান বসু জানিয়েছেন, তাঁরা ১৩ আসনে প্রার্থী দিচ্ছেন। কংগ্রেসের জেতা আসনে তাঁরা প্রার্থী দিয়ে বিজেপি ও তৃণমূলকে সুবিধা করে দিতে চান না। সুজন চক্রবর্তী জানিয়েছেন, কখনই জোট ভাঙার দায় তাঁরা নেবে না, তাঁরা জোটের জন্য বহু ধৈর্যের পরীক্ষা দিয়েছেন।

দ্বিতীয় প্রার্থী তালিকায় কারা

দ্বিতীয় প্রার্থী তালিকায় কারা

দ্বিতীয় প্রার্থী তালিকায় স্থান পেলেন- ১)কলকাতা উত্তর - কনীনিকা ঘোষ, ২) বাঁকুড়া- অমিয় পাত্র, ৩) শ্রীরামপুর- তীর্থঙ্কর রায়, ৪) মথুরাপুর - শরৎ হালদার, ৫) ঝাড়গ্রাম- দেবলীনা হেমব্রম, ৬) কৃষ্ণনগর- শান্তনু ঝা, ৭) দার্জিলিং -সমন পাঠক, ৮) হাওড়া- সুমিত অধিকারী, ৯) বারাকপুর - গার্গী চট্টোপাধ্যায়, ১০) বোলপুর- রামচন্দ্র ডোম, ১১) তমলুক- শেখ ইব্রাহিম, ১২) আসানসোল- গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ১১) কাঁথি- পরিতোষ পট্টনায়ক

২৫টি আসনের প্রার্থী তালিকায় কংগ্রেসকে অপমান

২৫টি আসনের প্রার্থী তালিকায় কংগ্রেসকে অপমান

উল্লেখ্য, আগেই ২৫টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছিল বামফ্রন্ট। কংগ্রেসের জন্য ১৭টি আসন ছেড়ে রেখেছিল। কিন্তু কোন আসনে কোন দল প্রার্থী দেবে, তা নিয়ে আলাপ আলোচনা ছাড়াই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে দেওয়া ভালোভাবে নেয়নি কংগ্রেস। তাই কংগ্রেস অপমানিত বোধ করে একলা চলার সিদ্ধান্ত নেয় বলে জানান সোমেন মিত্র।

আলোচনা সত্ত্বেও ভেস্তে গেল বাম-কংগ্রেস জোট

আলোচনা সত্ত্বেও ভেস্তে গেল বাম-কংগ্রেস জোট

প্রথমে কংগ্রেসের জেতা চার আসনে তাঁরা প্রার্থী না দেওয়ার কথা ঘোষণা করে নিজেদের জেতা দুটি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। তা নিয়ে জটিলতা মেটে রাহুল গান্ধী ও সীতারাম ইয়েচুরির হস্তক্ষেপে। এরপর বাকি ৩৬ আসন নিয়ে আলোচনা শুরু হলেও, বামফ্রন্ট একতরফাভাবে মোট ২৫টি আসন বেছে নেয়। তাতেই বিচ্ছেদ।

হাত ছেড়েই দ্বিতীয় তালিকা বামেদের

অপমানিত হয়ে কংগ্রেসের অধিকাংশ নেতৃত্ব জোটে যেতে নারাজ। তারা একলা চলার পক্ষেই সওযাল করেন। ৪২টি আসনেই লড়তে চেয়ে রাহুল গান্ধীর কাছে সওয়াল করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এরপর রাহুল গান্ধীর জোট বাঁচানোর চেষ্টায় তৎপর হলেও বামফ্রন্ট এদিন দ্বিতীয় তালিকা প্রকাশ করায় আর কোনও সম্ভাবনা রইল না।

বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকা

বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকা

কোচবিহার গোবিন্দ রায় (ফরওয়ার্ড ব্লক)
আলিপুরদুয়ার মিলি ওঁরাও (আরএসপি)
জলপাইগুড়ি ভগীরথ রায় (সিপিএম)
রায়গঞ্জ মহম্মদ সেলিম (সিপিএম)
বালুরঘাট রণেন বর্মন (আরএসপি)
মুর্শিদাবাদ বদরুদ্দোজা খান (সিপিএম)
রানাঘাট রমা বিশ্বাস (সিপিএম)
বনগাঁ অলোকেশ দাস (সিপিএম)
দমদম নেপালদেব ভট্টাচার্য (সিপিএম)
বারাসত হরিপদ বিশ্বাস (ফরওয়ার্ড ব্লক)
বসিরহাট পল্লব সেনগুপ্ত (সিপিআই)
জয়নগর সুভাষ নস্কর (আরএসপি)
ডায়মন্ড হারবার ফুয়াদ হালিম (সিপিএম)
যাদবপুর বিকাশরঞ্জন ভট্টাচার্য (সিপিএম)
দক্ষিণ কলকাতা নন্দিনী মুখোপাধ্যায় (সিপিএম)
উলুবেড়িয়া মাকসুদা খাতুন (সিপিএম)
হুগলি প্রদীপ সাহা (সিপিএম)
আরামবাগ শক্তিমোহন মালিক (সিপিএম)
ঘাটাল তপন গঙ্গোপাধ্যায় (সিপিআই)
মেদিনীপুর বিপ্লব ভট্ট (সিপিআই)
পুরুলিয়া বীর সিং মাহাতো (ফরওয়ার্ড ব্লক)
বিষ্ণুপুর সুনীল খাঁ (সিপিএম)
বর্ধমান পূর্ব ঈশ্বরচন্দ্র দাস (সিপিএম)
বর্ধমান-দুর্গাপুর আভাস রায়চৌধুরী (সিপিএম)
বীরভূম ডা. রেজাউল করিম (সিপিএম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+