কংগ্রেসের চ্যালেঞ্জ গ্রহণ, বাকি আসনেও প্রার্থী! লোকসভায় একক-যুদ্ধে তৈরি বামেরাও

বামেদের কাছে ‘অপমানিত’ হয়ে একলা চলার বার্তা দিয়েছে কংগ্রেস। সেইমতো ৪২ আসনে প্রার্থী ঘোষণা করার ব্যাপারে রাহুল গান্ধীরও সবুজ সংকেত মিলেছে।

বামেদের কাছে 'অপমানিত' হয়ে একলা চলার বার্তা দিয়েছে কংগ্রেস। সেইমতো ৪২ আসনে প্রার্থী ঘোষণা করার ব্যাপারে রাহুল গান্ধীরও সবুজ সংকেত মিলেছে। এই অবস্থায় বামফ্রন্টও কোমর বাঁধছে বাকি ১৭ আসনে প্রার্থী দিতে। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরই বাকি আসনগুলিতে প্রার্থী ঘোষণা করে দিতে পারে বামফ্রন্ট।

২৫টি আসনের প্রার্থী তালিকায় কংগ্রেসকে অপমান

২৫টি আসনের প্রার্থী তালিকায় কংগ্রেসকে অপমান

উল্লেখ্য, আগেই ২৫টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছিল বামফ্রন্ট। কংগ্রেসের জন্য ১৭টি আসন ছেড়ে রেখেছিল। কিন্তু কোন আসনে কোন দল প্রার্থী দেবে, তা নিয়ে আলাপ আলোচনা ছাড়াই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে দেওয়া ভালোভাবে নেয়নি কংগ্রেস। তাই কংগ্রেস অপমানিত বোধ করে একলা চলার সিদ্ধান্ত নেয় বলে জানান সোমেন মিত্র।

আলোচনা শুরু হয়েও ভেস্তে গেল জোট

আলোচনা শুরু হয়েও ভেস্তে গেল জোট

প্রথমে কংগ্রেসের জেতা চার আসনে তাঁরা প্রার্থী না দিয়ে নিজেদের জেতা দুটি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। তা নিয়ে জটিলতা মেটে রাহুল গান্ধী ও সীতারাম ইয়েচুরির হস্তক্ষেপে। এরপর বাকি ৩৬ আসন নিয়ে আলোচনা শুরু হলেও, বামফ্রন্ট একতরফাভাবে মোট ২৫টি আসন বেছে নেয়।

অপমানিত কংগ্রেসের ৪২ আসনে প্রার্থী দেওয়ার আর্জি

অপমানিত কংগ্রেসের ৪২ আসনে প্রার্থী দেওয়ার আর্জি

এরপরই কংগ্রেসের অধিকাংশ নেতৃত্ব আর জোটে যেতে নারাজ। তারা একলা চলার পক্ষেই সওযাল করেন। সোমেন মিত্রের কাছে আর্জি জানান, তাঁরা ৪২টি আসনেই লড়তে চান বলে রাহুল গান্ধীকে জানিয়ে দিতে বলেন। সেই দাবি মেনেই রাহুল গান্ধীর কাছে আর্জি জানান সোমেন মিত্র।

বাকি ১৭টি আসনেও প্রার্থী, কংগ্রেসকে চ্যালেঞ্জ

বাকি ১৭টি আসনেও প্রার্থী, কংগ্রেসকে চ্যালেঞ্জ

কংগ্রেসের কাছে এই বার্তা পেয়েও অবশ্য বামফ্রন্ট নমনীয় হচ্ছে না। তারা বাকি আসনে প্রার্থী ঘোষণা করে একলা চলার কংগ্রেসি সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। সেইমতো অধীর চৌধুরীর বিরুদ্ধেও আরএসপিকে প্রার্থী চূড়ান্ত রাখার কথা জানিয়েছেন। বাকি আসনে তাঁদের প্রার্থী প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছে বামনেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+