পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা আসনে প্রার্থী ঘোষণা বামেদের

তালিকায় চোখ বুলোলে পরিষ্কার দেখা যাচ্ছে, পুরনো অথচ কর্মঠ কমরেডদের এবারও টিকিট দিতে কার্পণ্য করেনি বামফ্রন্ট। যেমন, আরামবাগের শক্তিমোহন মালিক কিংবা বর্ধমান-দুর্গাপুরের সাইদুল হক। আবার সুবিধা হবে না ভেবে তথাকথিত হেভিওয়েটদের বাদ দেওয়া হয়েছে কিছু আসনে। যেমন, হুগলী থেকে এবার টিকিট পাননি রূপচাঁদ পাল। দমদমে গতবার প্রার্থী হয়েছিলেন অমিতাভ নন্দী। এবার দমদম আসন থেকে লড়বেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। বারাকপুরে তড়িৎ তোপদার নয়, দাঁড়াচ্ছেন সুভাষিণী আলি। কারও ক্ষেত্রে আবার কেন্দ্র রদবদল করা হয়েছে। যেমন, মহম্মদ সেলিমকে এবার কলকাতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে রায়গঞ্জে। সিপিএম ছাড়াও সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক প্রার্থীদের নির্দিষ্ট আসনে মনোনয়ন দিয়েছে বামফ্রন্ট।
প্রসঙ্গত, এদিন প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসও। কিন্তু, তৃণমূলের প্রার্থীতালিকায় নক্ষত্রের ছড়াছড়ি। অভিনেতা-অভিনেত্রী, ফুটবলার, গায়ক কে নেই! সেই হিসাবে বিচার করলে বামেদের তালিকা সাদামাটা। বামফ্রন্ট নেতাদের যুক্তি, সারা রাস্তায় নেমে রাজনীতি করেন, মানুষের পাশে সারা বছর থাকেন, শুধু তাদেরকেই 'যোগ্য' বলে বিবেচনা করা হয়েছে।
এক নজরে প্রার্থীতালিকা
১. কোচবিহার : দীপককুমার রায়
২. আলিপুরদুয়ার : মনোহর তিরকে
৩. জলপাইগুড়ি : মহেন্দ্রকুমার রায়
৪. দার্জিলিং : সমন পাঠক
৫. রায়গঞ্জ : মহম্মদ সেলিম
৬. বালুরঘাট : বিমল সরকার
৭. মালদহ উত্তর : খগেন মুর্মু
৮. মালদহ দক্ষিণ : আবুল হাসনত খান
৯. জঙ্গিপুর : মুজফফর হোসেন
১০. মুর্শিদাবাদ : বদরুদ্দজোহা খান
১১. হাওড়া :শ্রীদীপ ভট্টাচার্য
১২. উলুবেড়িয়া : সবিরউদ্দিন মোল্লা
১৩. শ্রীরামপুর : তীর্থঙ্কর রায়
১৪. হুগলী : প্রদীপ সাহা
১৫. আরামবাগ : শক্তিমোহন মালিক
১৬. বর্ধমান পূর্ব : ঈশ্বরচন্দ্র দাশ
১৭. বর্ধমান-দুর্গাপুর : সাইদুল হক
১৮. বোলপুর : রামচন্দ্র ডোম
১৯. বহরমপুর : প্রমথেশ মুখোপাধ্যায়
২০. কৃষ্ণনগর : শান্তনু ঝা
২১. রাণাঘাট : অর্চনা বিশ্বাস
২২. বনগাঁ : দেবেশ দাশ
২৩. বারাকপুর : সুভাষিণী আলি
২৪. দমদম : অসীম দাশগুপ্ত
২৫. বারাসত : মোর্তাজা হোসেন
২৬. বসিরহাট : নুরুল হুদা
২৭. জয়নগর : সুভাষ নস্কর
২৮. মথুরাপুর : রিঙ্কু নস্কর
২৯. ডায়মন্ড হারবার : আবুল হাসনত
৩০. যাদবপুর : সুজন চক্রবর্তী
৩১. কলকাতা দক্ষিণ : নন্দিনী মুখোপাধ্যায়
৩২. কলকাতা উত্তর : রূপা বাগচী
৩৩. তমলুক : শেখ ইব্রাহিম আলি
৩৪. কাঁথি :তাপস সিংহ
৩৫. ঘাটাল : সন্তোষ রানা
৩৬. ঝাড়গ্রাম : পুলিনবিহারী বাস্কে
৩৭. মেদিনীপুর : প্রবোধ পাণ্ডা
৩৮. পুরুলিয়া : নরহরি মাহাত
৩৯. বাঁকুড়া : বাসুদেব আচার্য
৪০. বিষ্ণুপুর : সুস্মিতা বাউড়ি
৪১. আসানসোল : বংশগোপাল চৌধুরী
৪২. বীরভূম : কামনে ইলাহি












Click it and Unblock the Notifications