চৌরঙ্গি ও বসিরহাট দক্ষিণ আসনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

প্রসঙ্গত, চৌরঙ্গি আসন থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শিখা মিত্র ইস্তফা দেন। দলের সঙ্গে কোন্দলের কারণেই ইস্তফা দিয়েছিলেন তিনি। অন্যদিকে, বসিরহাট দক্ষিণ আসনে সিপিএম বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায়ের মৃত্যুতে তা শূন্য হয়েছিল। ইতিমধ্যে এই দুই আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। চৌরঙ্গি থেকে দাঁড়াচ্ছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় এবং বসিরহাট দক্ষিণে টিকিট দেওয়া হয়েছে ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে। আগামী ১৩ সেপ্টেম্বর এই দুই আসনে ভোট নেওয়া হবে। আর ১৬ সেপ্টেম্বর গণনা।
বসিরহাট দক্ষিণ আসন নিয়ে খুব একটা স্বস্তিতে নেই তৃণমূল কংগ্রেস। কারণ লোকসভা ভোটে বসিরহাট আসনে দলের প্রার্থী ইদ্রিশ আলি জিতলেও শুধু বসিরহাট দক্ষিণে তিনি পিছিয়েছিলেন ৩০ হাজারেরও বেশি ভোটে। এতটাই ব্যবধানে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। সারা রাজ্যের পাশাপাশি এখানেও যেভাবে সরকার বিরোধী মনোভাব পোক্ত হয়েছে, তাতে উপনির্বাচনে কী হবে বলা মুশকিল।












Click it and Unblock the Notifications