তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে যাবে বিধান পরিষদ ফিরলে! ভাঙনের আশঙ্কায় বিরোধীরা

রাজ্যে বিধান পরিষদ ফেরানোর তোড়জোড় শুরু হতেই বাম-কংগ্রেসে ভাঙন আতঙ্ক জাঁকিয়ে বসেছে। উভয় নেতৃত্বের আশঙ্কা রাজ্যে বিধান পরিষদ ফিরলে তৃণমূলমুখী স্রোত আরও জোরদার বইতে শুরু করবে।

রাজ্যে বিধান পরিষদ ফেরানোর তোড়জোড় শুরু হতেই বাম-কংগ্রেসে ভাঙন আতঙ্ক জাঁকিয়ে বসেছে। উভয় নেতৃত্বের আশঙ্কা রাজ্যে বিধান পরিষদ ফিরলে তৃণমূলমুখী স্রোত আরও জোরদার বইতে শুরু করবে। বিধান পরিষদ ফেরানোর প্রস্তাব এই বাজেট অধিবেশনেই তোলা হবে বিধানসভায়। তারপর তা অনুমোদনের প্রচেষ্টায় নামবে তৃণমূল সরকার।

৫২ বছর পর বিধান পরিষদ বাংলায় ফিরলে

৫২ বছর পর বিধান পরিষদ বাংলায় ফিরলে

রাজ্য সরকারের প্রস্তাবে যদি সংসদ সায় দেয় তবে ৫২ বছর পর ফিরবে বিধান পরিষদ। যুক্তফ্রন্ট সরকারের আমলে বিধান পরিষদের অবলুপ্তি ঘটে। দেশের ২৮টি রাজ্যে ১৯৬৯ সাল পর্যন্ত বিধান পরিষদ ছিল। তারপর একে একে ২২টি রাজ্যে বিধান পরিষদের অবলুপ্তি ঘটে। তার মধ্যে বাংলাতেও তুলে দেওয়া হয় বিধান পরিষদ।

তৃণমূলে ভরা জোয়ার আসবে বিধান পরিষদ ফিরলে

তৃণমূলে ভরা জোয়ার আসবে বিধান পরিষদ ফিরলে

এখনও দেশের ছ-টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। বিধানসভার ভবনের মধ্যে বিধান পরিষদের অধিবেশন কক্ষও রয়েছে। ফলে নতুন বিধান পরিষদের জন্য আলাদা করে কোনও কক্ষ বা ভবন তৈরি করার প্রয়োজনই নেই। রাজনৈতিক বিতর্কের মধ্যে যদি বিধান পরিষদ তৈরি হয়ে যায়, তবে তৃণমূলে ভরা জোয়ার আসবে।

 তৃণমূলমুখী হতে পারেন রাজ্যের বিরোধী নেতা-নেত্রীরা

তৃণমূলমুখী হতে পারেন রাজ্যের বিরোধী নেতা-নেত্রীরা

সংবিধান বিধান পরিষদের তেমন গুরুত্ব না থাকলেও সদস্যরা মন্ত্রী হতে পারেন। বিধায়কের সমমর্যাদা পেতে পারেন। তবে তৃণমূল কোন উদ্দেশ্যে বিধান পরিষদ গঠনের তোড়জোড় শুরু করেছে, তা স্পষ্ট নয় বিরোধীদের কাছে। বাম ও কংগ্রেস শিবিরের একাংশের ধারণা, এর ফলে তৃণমূলমুখী হতে পারেন রাজ্যের বিরোধী নেতা-নেত্রীরা।

বিরোধী দলকে দুমড়ে-মুচড়ে দিতে তৃণমূলের নতুন গেম

বিরোধী দলকে দুমড়ে-মুচড়ে দিতে তৃণমূলের নতুন গেম

বাম-কংগ্রেস মনে করছে, বিরোধী দলকে দুমড়ে-মুচড়ে দিতে তৃণমূল এই নতুন গেম খেলতে পারে। বাম-কংগ্রেসই শুধু নয়, আশঙ্কায় রয়েছে বিজেপিও। বিরোধীদের ভেঙে তৃণমূল আরও শক্তিশালী হয়ে ওঠার জন্য নতুন ক্ষেত্র তৈরি করছে বলেই অভিমত বাম-কংগ্রেস থেকে শুরু করে বিজেপির। বিজেপিতে বটেই বাম-কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান অস্বাভাবিক নয় বলে মনে করছে বাম-কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+