ল্যাজে গোবরে অবস্থা রাজ্য সরকারের! সুপার স্পেশালিটি হাসপাতালের কঙ্কাল বেরিয়েছে, মন্তব্য বিমান বসুর
করোনা উদ্ভুত পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরানো হচ্ছে। এব্যাপারে রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবি জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
করোনা উদ্ভুত পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরানো হচ্ছে। এব্যাপারে রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবি জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পাশাপাশি শ্রমিকদের ফিরিয়ে আনার পর কোয়ারেন্টাইনের ব্যবস্থাও করতে হবে রাজ্য সরকারকে। দাবি করেছেন বিমান বসু। একইসঙ্গে তাঁর কটাক্ষ এই সময়ে বক্তৃতা দিয়ে ঘুরে বেড়ানোর সময় নয়।

ল্যাজে গোবরে অবস্থা রাজ্য সরকারের
বিমান বসুর অভিযোগ রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে ল্যাজেগোবরে অবস্থা হয়ে যাচ্ছে রাজ্য সরকারের। এরপরে যদি পরিযায়ী শ্রমিকরা আসে, তাঁদের কোথায় রাখা হবে, সেই প্রশ্ন করেছেন তিনি।

এখন থেকেই ব্যবস্থা গ্রহণের দাবি
বিমান বসু দাবি করেছেন, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে আসার আগেই তাঁদের কোয়ারেন্টাইনে রাখার জন্য বিধি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কটাক্ষ করে তিনি বলেন, এখন বক্তৃতা করে ঘুরে বেড়ানোর সময় নয়।

বেরিয়ে পড়ছে হাসপাতালের চেহারা
বিমান বসু কটাক্ষ করে বলেন, জেলা জেলায় গিয়ে একটা কিংবা দুটো সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বর্তমান পরিস্থিতিতে হাসপাতালের কঙ্কাল চেহারা বেরিয়ে পড়ছে বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications