১৯২ আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা, তালিকায় নবীন প্রবীণের মেলবন্ধন
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এরইমাঝে বড় পদক্ষেপ নিল বামফ্রন্ট। মোট ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল সোমবার বাম শিবির। এবারের তালিকায় একদিকে যেমন অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের রাখা হয়েছে, অন্যদিকে নতুন প্রজন্মের মুখগুলোকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে নবীন ও প্রবীণের সমন্বয়ে তৈরি হয়েছে বামফ্রন্টের প্রথম দফার প্রার্থিতালিকা।
ঘোষিত তালিকায় বিশেষভাবে নজর কেড়েছে কালীগঞ্জের একটি নাম। সেখানে প্রার্থী করা হয়েছে সাবিনা ইয়াসমিনকে। তিনি ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় নিহত স্কুলছাত্রী তমন্নার মা। সেই ঘটনার পর রাজ্যজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করে বামফ্রন্ট একদিকে যেমন সহানুভূতির বার্তা দিতে চেয়েছে, তেমনই ওই ঘটনার প্রতিবাদও তুলে ধরার চেষ্টা করেছে।

প্রার্থিতালিকায় আরও কয়েকটি উল্লেখযোগ্য নাম রয়েছে। কলকাতার প্রাক্তন মেয়র তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি ছাত্র রাজনীতির পরিচিত মুখ, এসএফআই এর সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধরও রয়েছেন তালিকায়। তাঁকে দমদম (উত্তর) কেন্দ্র থেকে লড়াইয়ে নামানো হয়েছে। বাম ছাত্র আন্দোলনের তরুণ মুখ হিসেবে দীপ্সিতার নাম ঘোষণাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
নতুন প্রজন্মের প্রতিনিধিত্বও চোখে পড়ার মতো। উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে মিনাক্ষী মুখোপাধ্যায়কে। পানিহাটি থেকে লড়বেন কলতান দাশগুপ্ত। মহেশতলা কেন্দ্রের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় ও রাজারহাট নিউটাউন কেন্দ্র থেকে লড়াইয়ে নামছেন সপ্তর্ষী দেব। তরুণ প্রার্থীদের সামনে এনে সংগঠনের নতুন শক্তিকে তুলে ধরার বার্তা দেওয়ার চেষ্টা করেছে বামফ্রন্ট এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
এদিকে ইতিমধ্যেই নির্বাচন সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফার ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল, যেখানে মোট ১৫২টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট হবে বাকি ১৪২টি আসনে। ২৯৪টি আসনেই ভোটগ্রহণ সম্পন্ন হবে এই দুই দফায়।
ভোটের ফল ঘোষণা করা হবে আগামী ৪ মে। একই দিনে তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের ফলও প্রকাশিত হবে। ফলে ওই দিনই স্পষ্ট হয়ে যাবে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক সমীকরণ ও পশ্চিমবঙ্গে কার হাতে যাচ্ছে ক্ষমতার মসনদ।
বামফ্রন্টের প্রথম দফার প্রার্থিতালিকা প্রকাশের পর রাজ্যের ভোটের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। নবীন ও অভিজ্ঞ মুখের মিশ্রণে তৈরি এই তালিকা ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব










Click it and Unblock the Notifications