বাম-কংগ্রেস জোট ফের কলকাতা পুরসভায়! পিএসি চেয়ারম্যান পদে একে অপরের সমর্থক
বাম-কংগ্রেস জোট ফের কলকাতা পুরসভায়! পিএসি চেয়ারম্যান পদে একে অপরের সমর্থক
২০২১-এর পর টলমল বাম-কংগ্রেস জোটের অবস্থান। ২০২১-এর বিধানসভা নির্বাচনে জোট করেও ঝুলি শূন্য থেকেছে। কলকাতা পুরসভা ভোটেও বাম-কংগ্রেসের অবস্থান দূরবীণ দিয়ে দেখতে হবে। এই অবস্থায় কলকাতা পুরসভা প্রায় বিরেোধী শূন্য। কারণ বিরোধী আসনে বসার মতো পর্যাপ্ত সংখ্যা নেই কারও।

একযোগে লড়াইয়ের সলতে পাকানো শুরু
এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি নির্বাচন ঘিরে ফের জোট সম্ভাবনা তৈরি হয়েছে। বাম ও কংগ্রেস কাউন্সিলরা একে অপরের সমর্থন হিসেবে আবেদন পত্র জমা দিলেন পুরসভায়। পাশাপাশি বসে বাম-কংগ্রেস কাউন্সিলররা পিএসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় শামিল হওয়ার পরিকল্পনা নিলেন। এবং তৃণমূলের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের সলতে পাকাতে শুরু করলেন।

স্বীকৃতি বিরোধী দল নেই কলকাতা পুরসভায়
কলকাতা পুরসভায় এবার কোনও স্বীকৃতি বিরোধী দল নেই। কারণ বিরোধীরা সম্মিলিতভাবেও ১৫টি আসন লাভ করতে পারেনি। বাম, কংগ্রেস, বিজেপি ও নির্দল মিলিয়েও সংখ্যাটা ১০। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে শেষ পর্যন্ত কে বসবে। বিরোধীরা তো বিরোধী হিসেবে স্বীকৃতই নয়। ফলস্বরূপ তৃণমূলের উপরই নির্ভর করচে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবেন।

বামেদের হাতে তুলে দেওয়াই লক্ষ্য তৃণমূলের!
কিন্তু বাম-কংগ্রেস তৃণমূলের সেই অভিষন্ধির বিরুদ্ধে এককাট্টা। বাম-কংগ্রেসের কাউন্সিলররা চাইছেন একে অপরের পাশে থেকে বিরোধী হিসেবে নিজেদের দখলে রাখতে ওই পদ। আবার একটি সমীকরণও উঠে আসছে। তৃণমূল আদতে বামেদের হাতেই ছাড়তে চায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি পদ। সংখ্যার ভিত্তিতে এককভাবে প্রধান বিরোধী বিজেপি। কিন্তু বিজেপির হাতে পিএসি চেয়ারম্যানের দায়িত্ব না দিয়ে বামেদের হাতে তা তুলে দেওয়াও লক্ষ্য হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

কলকাতা পুরসভায় পিএসি চেয়ারম্যান নির্বাচন
কলকাতা পুরসভায় পিএসি চেয়ারম্যান-সহ সাত সদস্যের জন্য মনোনয়ন চাওয়া হয়েছে। পুরসভার সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে মনোনয়ন প্রকত্রিয়া। শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তার ৬ জুন হবে স্ক্রুটিনি। সাত জনের বেশি মনোনয়ন পেস করলে হবে নির্বাচন। আর তা না হলে ওইদিনই সাত সদস্যের পাশাপাশি পিএসি চেয়ারম্যানের নামও ঘোষণা করা হবে।

বিরোধী দলের তকমা পেতে সংখ্যা নেই কারও
কলকাতা পুরসভায় ৯২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে পিএসি চেয়ারম্যান পদ অফার করা হয়েছে বলে বিশ্বস্তপ সূত্রে জানা গিয়েছে। তিনি মনোনয়নও পেশ করেছেন। কিন্তু প্রয়োজনীয় সংখ্যা এবং প্রধান বিরোধী দল হিসেবে বামেদের উঠে আসা নিয়ে একটা সংশয় রয়েছে। কলকাতা পুরসভার নিয়ম অনুযায়ী বিরোধী দলের তকমা পেতে কমপক্ষে ১৫টি আসন পেতে হয়। বর্তমানে পুরভোটে বিজেপি, কংগ্রেস বামফ্রন্ট ও নির্দল মিলিয়ে মোট ১০ জন বিরোধী কাউন্সিলর রয়েছে। ফলে পিএসি চেয়ারম্যান কে হবেন, তা অনেকটা নির্ভর করবে শাসক দলের ইচ্ছা-অনিচ্ছার উপর। অর্থাৎ ট্রেজারি বেঞ্চের মত একটা বড় ফ্যাক্টর।

শত বিরোধ সত্ত্বেও হাত মিলিয়েছে বাম-কংগ্রেস
কলকাতা পুরসভায় এই পিএসি চেয়ারম্যান নির্বাচন ঘিরে জোট বাঁধছে বাম ও কংগ্রেস শিবির। মনোনয়ন জমা করতে প্রস্তাবক হিসেবে দুজনের স্বাক্ষরের প্রয়োজন। কিন্তু বাম ও কংগ্রেস উভয়েরই দুজন করে কাউন্সিলর রয়েছেন। এই পরিস্থিতিতে দু-দল শত বিরোধ সত্ত্বেও হাত মিলিয়েছেন। মধুছন্দা দেবের মনোনয়নপত্রে দ্বিতীয় প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন কংগ্রেস কাউন্সিলর ওয়াসিম আনসারি। কমিটির সদস্য হিসেবে সন্তোষ পাঠকের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছে সিপিএম কাউন্সিলর মধুছন্দা।












Click it and Unblock the Notifications