মুর্শিদাবাদে তিনটি আসনেই জিতবে বাম কংগ্রেস জোট, জোর গলায় দাবি করছেন অধীর চৌধুরী
মুর্শিদাবাদ জেলায় এখন কেবল রাজনৈতিক চর্চা। অধীর চৌধুরী কি নিজের আসন বহরমপুর ধরে রাখতে পারবে? তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে কতটা ভালো ফল করতে পারে? আবার বিজেপি ওই জেলায় পদ্ম ফোটাতে পারবে কি?
অধীর চৌধুরী ভালো ফলের বিষয়ে এবার নিশ্চিত। বাম কংগ্রেস জোট মুর্শিদাবাদ জেলাতেই ভালো ফল করবে। মুর্শিদাবাদ জেলায় তিনটি লোকসভা কেন্দ্র। সেই তিনটি কেন্দ্রেই জোট জয়লাভ করবে। জোর গলায় দাবি করেছেন অধীর চৌধুরী।

মুর্শিদাবাদ বহরমপুর জঙ্গিপুর তিনটি আসনেই এবার বাম কংগ্রেস জোট জিতবে। জেলা জুড়ে জোটের হাওয়া বইবে। এই বার্তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বহরমপুরে কংগ্রেস পার্টি অফিসের সামনে ম্যারাপ বাঁধার কাজও চলছে। ত্রিপল দিয়ে উপরের অংশ ঢাকা হচ্ছে।
এটা কি জয়ের পরে বিজয় উৎসব করার ব্যবস্থা? জানা গিয়েছে, বাম কংগ্রেস কর্মী সমর্থকরা সেখানে থাকবেন। দিনভর রোদ ঝড় বৃষ্টির থেকে মাথা বাঁচাতেই এই অংশ ঘেরার কাজ হয়েছে।
বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে চর্চ চলছে দীর্ঘদিন ধরে। বুথ ফেরত সমীক্ষায় অনেক জায়গাতেই দেখা যাচ্ছে অধীর চৌধুরী নির্বাচনে হারছেন। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের জয়ের সম্ভাবনার কথা বলা হচ্ছে। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী নির্মল কুমার সাহা পেশায় চিকিৎসক। বহরমপুরে এবার ত্রিমুখী লড়াই হয়েছে। এ কথাও বলা হচ্ছে। সেই ক্ষেত্রে অধীর চৌধুরী যথেষ্ট সমস্যায় পড়তে পারেন। সেই কথাও বলা হচ্ছে।
অধীর চৌধুরী নিজে জয়ের ব্যাপারে আশাবাদী। জেলাজুড়ে তারা এবার ভালো ফল করবে। সোমবার সেই কথা আবারও তিনি বলেছেন। অধীর চৌধুরী ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মাত্র ৮৫ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। ২০২১ সালের নির্বাচনে ৫০ হাজার ভোটে কংগ্রেস সেখানে হেরেছে। ফলে বহরমপুর কেন্দ্র নিয়ে আগামী কাল যথেষ্ট নজর থাকবে।












Click it and Unblock the Notifications