বিজেপির পর এবার সাফল্য বামেদের! অনুব্রত গড়ে ধাক্কা তৃণমূল কংগ্রেসে
লোকসভা নির্বাচনে বীরভূম থেকে আসন না পেলেও, তৃণমূল প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলেছিল বিজেপি। এবার পালা বামেদের।
লোকসভা নির্বাচনে বীরভূম থেকে আসন না পেলেও, তৃণমূল কংগ্রেস প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলেছিল বিজেপি। এবার পালা বামেদের। জেলায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয় পেলেন বাম প্রার্থীরা। রাজনগরের সেই নির্বাচনে নির্বাচনে আগে জেলার ব্যাপারে তৃণমূল ১০০ শতাংশ নিশ্চিত হলেও, এই জয়ে লালমাটিতে লাল শাসনের আশা দেখছে বামেরা।

রাজনগরে কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন
অনুব্রত গড়ের রাজনগরের লাউজোড়ে কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন । সেই নির্বাচনে জয়ের ব্যাপারের ১০০ শতাংশ নিশ্চিত ছিল তৃণমূল। কিন্তু ভোটের ফল বেরোতেই বিপরীত চিত্র। ধরাশায়ী হয় ঘাসফুল শিবির।

৯টির মধ্যে ৫ আসন বামেদের
সূত্রের খবর অনুযায়ী, রাজনগরের লাউজোড়ে কৃষি উন্নয়ন সমিতির ৯টি আশনের মধ্যে ৫ টি আসন পায় বামেরা। ৩ টি পায় তৃণমূল। একটি আসন দখল করে বিজেপি।

উপনির্বাচনের আগে আত্মবিশ্বাস বাড়ল
যদিও বীরভূমের কোনও আসনেই উপনির্বাচন নেই। কিন্তু তার আগে যেন আত্মবিশ্বাসী বাম শিবির। আস্তে আস্তে হলেও মানুষ তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন বলেই মনে করছে বাম শিবির।

'তৃণমূলে জেরবার মানুষ'
এই হারের পর তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, বাম শিবির মনে করছে তৃণমূলের অপশাসন আর গোষ্ঠী কোন্দলকে মানুষ আর ভালভাবে নিচ্ছে না। আগামী দিনে মানুষ তাদের পাশে এসেই দাঁড়াবেন বলেই মনে করছে বাম শিবির।












Click it and Unblock the Notifications