ক্ষমতায় আসতেই জোট! তৃণমূল ও বিজেপির কর্মসূচি নিয়ে কটাক্ষ অধীরের
ক্ষমতায় আসতেই জোট! তৃণমূল ও বিজেপির কর্মসূচি নিয়ে কটাক্ষ অধীরের
ক্ষমতায় আসতেই রাজ্যে জোট করেছেন বাম (left) এবং কংগ্রেস (congress)। এদিন বিধান ভবনে হওয়া সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (adhir chowdhury) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আদিবাসী প্রেমের পাল্টা এদিন কলকাতায় সত্যাগ্রহ পালন করেন অধীর চৌধুরী।

অধীরের সত্যাগ্রহ
সারা দেশে বিজেপি শাসিত রাজ্যে দলিত ও আদিবাসীদের দের বিরুদ্ধে উৎপীড়ন, নারী নির্যাতন ও পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে পাড়ায় পাড়ায় নারী নিগ্রহ, ইভটিজিং র ঘটনার পুনরাবৃত্তির, প্রতিবাদীর হেনস্থার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে মহিলা ও দলিত উৎপীড়ণ বিরোধী দিবস উপলক্ষে অবস্থান বিক্ষোভ আয়োজিত হয়। সেখানে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বিধানসভার কংগ্রেস দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী, বিধায়ক সুখবিলাস বর্মা, সফিউল আলম খান, প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা কৃষ্ণা দেবনাথ ও অন্যান্য প্রদেশ নেতা, জেলা সভাপতি ও নেতৃবৃন্দ।

ক্ষমতায় আসতেই জোট
এদিন সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী এক প্রশ্নের উত্তরে বলেন, ক্ষমতায় আসতেই জোট করা হয়েছে। বামেদের সঙ্গে যুগ্ম কর্মসূচিও নেওয়া হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে আন্দোলন করা হবে। পাশাপাশি ২৬ নভেম্বর বামেদের ডাকা বনধকে প্রদেশ কংগ্রেস সমর্থন করছে বলে জানিয়েছেন তিনি। তিনি কটাক্ষ করতে গিয়ে বলেন, তৃণমূলে কোনও কর্মসূচি নেই। আর বিজেপি যদি একটা কর্মসূচি নেয়, তাহলে কংগ্রেস রাজ্যে ১০ টা কর্মসূচি নিচ্ছে। এদিন অধীর চৌধুরী অমিত শাহের আদিবাসী পরিবারে মধ্যাহ্ন ভোজনকেও কটাক্ষ করেন।

সিপিএম-এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন
সিপিএম-এর পলিটব্যুরো প্রথম জানায় বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট অনুমোদন দেওয়া হচ্ছে। সেই সময় অধীর চৌধুরী এই ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন। এরপর ৩১ অক্টোবর সিপিএম-এর কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জোটের ব্যাপারে। সেখানে জানানো হয়, ২০২১-এ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলের বিরোধিতায় কংগ্রেসের সঙ্গে জোট করা হবে।

মমতা এবার পাবেন মতুয়াশ্রী
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন অধীর চৌধুরী। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মতুয়াদের জন্য আলাদা উন্নয়ন বোর্ড করা হচ্ছে। এই বোর্ডের হাতে ১০ কোটি টাকা তুলে দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। অন্যদিকে দলের মন্ত্রী নেতারাও জানাচ্ছেন, মতুয়া জন্য কী কী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি সংস্কার থেকে শুরু করে, বড়মার চিকিরসার দায়িত্ব নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিশ্ববিদ্যালয়ও করা হয়েছে। এদিন এসব ঢাক পেটানোর সমালোচনা করেন, অধীর চৌধুরী। তিনি কটাক্ষ করে বলেন, এবার মমতা এবার পাবেন মতুয়াশ্রী।












Click it and Unblock the Notifications