তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে যৌথ আন্দোলনে বাম, কংগ্রেস! রাজ্য জুড়ে কর্মসূচি শুরু ২৯ জুন
সব বাধা, বিপত্তি কাটিয়ে যৌথ আন্দোলনের পথে রাজ্যের বাম ও কংগ্রেস নেতৃত্ব। ২৯ জুন বিকেল ৪ টেয় কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে যৌথ আন্দোলনে নামছে তারা।
সব বাধা, বিপত্তি কাটিয়ে যৌথ আন্দোলনের পথে রাজ্যের বাম ও কংগ্রেস নেতৃত্ব। ২৯ জুন বিকেল ৪ টেয় কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে যৌথ আন্দোলনে নামছে তারা। পেট্রোল ও ডিজেলের দাম কমাতে একইসঙ্গে কেন্দ্র ও রাজ্যের কাছে দাবি জানানো হবে।

স্টিয়ারিং কমিটি তৈরির প্রস্তাব
একদিকে যখন বাম ও কংগ্রেস নেতৃত্বের একাংশ গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সর্বদল বৈঠকে, এর কিছু পরে নেতৃত্বের আরেক অংশ বসেছিলেন যৌথ আন্দোলনের রূপরেখা ঠিক করতে। আলোচনায় ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। আলোচনায় কংগ্রেসের তরফে স্টিয়ারিং কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠক নিয়ে বিমান-সোমেন
বুধবারের বৈঠক নিয়ে মত প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বিমান বসু বলেন, তৃণমূল ও বিজেপিকে জনগণের থেকে বিচ্ছিন্ন করতে একসঙ্গে আন্দোলন করতে হবে। সোমেন মিত্র বলেছেন, একসঙ্গে কীভাবে চলা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যে আরও যারা তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে, তাঁদেরকেও এই লড়াইয়ে আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচি ঘোষণা
আগে নিচুতলার ঐক্য, তারপর আসন নিয়ে বোঝা পড়া। বুধবারের বাম-কংগ্রেসের বৈঠকে আসন সমঝোতা নিয়ে কোনও আলোচনা না হলেন যৌথ কর্মসূতি নিয়ে আলোচনা হয়েছে। ঠিক হয়েছে ২৯ জুন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে জেলায় ও রাজ্য জুড়ে কর্মসূচি নেওয়া হবে। বিকেল ৪ টেয় রেডরোডে থাকবেন, বাম ও কংগ্রেস নেতৃত্ব। ৭ জুলাই করোনা ও আম্ফান নিয়ে কর্মসূচির কথাও ঘোষণা করা হয়েছে।

জেলায় জেলায় কর্মসূচি
সোমবার ২৯শে জুন, ২০২০ সকাল ১০টা থেকে ১২টা দু ঘন্টা পেট্রোল ও ডিজেলের অভূতপূর্ব মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এই রাজ্যে কংগ্রেস এবং বাম দলগুলির পতাকা সহ যৌথ নেতৃত্বে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান করা হবে। ব্যানার, প্লাকার্ডের মাধ্যমে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরে তারা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি করবেন। অবস্থানের শেষে ডিএম- র মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে এই বিষয়ে একটি স্মারকলিপি জেলার বাম-কংগ্রেস নেতৃত্ব একসঙ্গে জেলাশাসকের কাছে জমা দেবেন।












Click it and Unblock the Notifications