জোট ঘোষণার পরেও প্রার্থী দেওয়া নিয়ে জট অব্যাহত, একের পর এক আসনে মুখোমুখি বাম-কংগ্রেস

আসন ভাগাভাগির কথা ঘোষণা করা হয়েছিল সাংবাদিক সম্মেলন করে। এহেন সংযুক্ত মোর্চায় এবার ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে মোর্চার শরিক দল। যা নিয়েই বেড়েছে জট। মুর্শিদাবাদ (murshidabad) এবং পুরুলিয়ায় (purulia)

আসন ভাগাভাগির কথা ঘোষণা করা হয়েছিল সাংবাদিক সম্মেলন করে। এহেন সংযুক্ত মোর্চায় এবার ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে মোর্চার শরিক দল। যা নিয়েই বেড়েছে জট। মুর্শিদাবাদ (murshidabad) এবং পুরুলিয়ায় (purulia) সব থেকে বেশি জয় তৈরি হয়েছে। বামেদের (left) বিরুদ্ধে কংগ্রেস (congress) কিংবা কংগ্রেসের বিরুদ্ধে বামেরা প্রার্থী ঘোষণা করেছে।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ

জোটের আলোচনায় অধীর চৌধুরী দাবি করে এসেছিলেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ আসনটি। কিন্তু জোটের ঘোষণায় আসনটি পায় সিপিএম। সেখানে তাদের প্রার্থীর নামও ঘোষণা করা হয়ে গিয়েছে। সিপিএম-এর তরফে সেখাতে প্রার্থী মোদাসসর হুসেন। যদিও কংগ্রেসের তরফে সেখানে প্রার্থী করা হয়েছে রেজাউল হককে। ২০১৬-তেও এই আসনটি নিয়ে জট ছিল। যার জেরে তৃতীয় পক্ষ হিসেবে তৃণমূল আসনটি তাদের দখলে নিয়ে আসতে পেরেছিল।

মুর্শিদাবাদের নওদা

মুর্শিদাবাদের নওদা

মুর্শিদাবাদের নওয়া আসনটি নিয়ে জোটে জট তৈরি হয়েছে। জোটের ঘোষণা এই আসনটি গিয়েছিল কংগ্রেসের হাতে। সেখানে প্রার্থী করা হয়েছে তৃণমূল থেকে কংগ্রেসে সদ্য যোগ দেওয়া জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেনকে। কিন্তু তাঁকে মেনে নিতে পারছে না স্থানীয় সিপিএম নেতৃত্ব। তাদের মতে রাজ্যে গণতন্ত্র ফেরাতে যে জোট তৈরি করা হয়েছে, নওদার প্রার্থী ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে সেই গণতন্ত্রকে হত্যা করেছিলেন। স্থানীয় সিপিএম নেতৃত্বের তরফে সাংবাদিক সম্মেলন করে মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য শিক্ষক নেতা শমীক মণ্ডলকে প্রার্থী করার কথা ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে যদি কাস্তে-হাতুড়ি প্রতীক পাওয়া না যায়, তাহলে নির্দল হিসেবে দাঁড়াবেন শমীক মণ্ডল। কংগ্রেস প্রার্থী এব্যপারে বলেছেন, এটা সিপিএম জেলা নেতৃত্বের সিদ্ধান্ত নয়। অন্তত সামনে একইসুরে কথা কথা বলেছে মুর্শিদাবাদের জেলা সিপিএম নেতৃত্ব। তারা কংগ্রেসের প্রার্থীকেই সমর্থনের কথা জানিয়েছেন।

পুরুলিয়ার জয়পুর এবং বলরামপুর

পুরুলিয়ার জয়পুর এবং বলরামপুর

পুরুলিয়ায় জট তৈরি হয়েছে জয়পুর এবং বলরামপুর আসন নিয়ে। জোটের তরফে আসন দুটি কংগ্রেসকে দেওয়া হলেও, দীর্ঘদিন ধরে আসন দুটিতে লড়াই করে আসা ফরওয়ার্ডব্লক এই সিদ্ধান্তের কথা মেনে নিতে পারেনি। তাদের তরফে লিফলেট বিলি করে জানিয়ে দেওয়া হয়েছে, এই দুই আসনে বামেদের কোনও প্রার্থী নেই, তাই সমর্থকরা চাইলে নোটায় ভোট দিতে পারেন।

২০১৬-তে তৈরি হয়েছিল একই পরিস্থিতি

২০১৬-তে তৈরি হয়েছিল একই পরিস্থিতি

এব্যাপারে উল্লেখ করা ভাল, ২০১৬-তে পার্কসার্কাস ময়দানে বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাহুল গান্ধী একসঙ্গে সভা করলেন, ২৪ টি আসনে মুখোমুখি লড়াই করেছিল বাম-কংগ্রেস। এর মধ্যে ছিল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মতো আসনও। লড়াইয়ের জেরে যা তৃণমূলের হাতে চলে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+