খড়্গপুরের সভা থেকে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ বাম-কংগ্রেসের
বামফ্রন্টের মিটিংয়ে ঠিক হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে জোট করতে হবে। মানুষ সেটা চাইছে। এই লড়াই কঠিন লড়াই কিন্তু কংগ্রেস বামফ্রন্ট বোঝাপড়া করে লডাই করতে হবে। আমরা জোট করার কথা বলছি না, বলেছি আমাদের আসন সমঝোতা করে লড়তে হবে। কারণ তৃণমূল কংগ্রেস ও বিজেপি আমাদের 'কমন এনিমি'। আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কী ফারাক আছে আমরা জানি না।

বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুর শহরে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেসের প্রার্থী চিত্তরঞ্জন মন্ডলের সমর্থনে একটি সভা করতে এসে এই ভাবে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করে আগামী দিনে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের নির্বাচনী সম্পর্ক কি হবে তা বুঝিয়ে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।তিনি বলেন, লোকসভা নির্বাচনের সময় থেকেই আমরা সব বিরোধী শক্তি এক হোক এটা চেয়েছিলাম। কিন্তু কোনও কারণে তা হয় নি। আত্মসমীক্ষা করে দেখেছি আমাদের কৌশল ঠিক ছিল। কিন্তু তার বাস্তবায়িত করতে পারিনি। এবার সেটা করতে হবে।
এই দিন সন্ধ্যা যায় এই নির্বাচনী প্রচার সভায় সূর্যকান্ত মিশ্রের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র ও কংগ্রেসের নেতা প্রদীপ ভট্টাচার্য, গৌরব গগৈ, সিপিআই নেতা শ্রীকুমার মুখার্জি, ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চ্যাটার্জি সহ জেলার কংগ্রেসের ও বামফ্রন্ট নেতারা।
এই দিন সভায় কংগ্রেসের নেতারাও বুঝিয়ে দিলেন যে এই বার যে তিন আসনে বিধানসভা উপ নির্বাচন হচ্ছে তার মতো আগামী দিনেও তারা আসন সমঝোতা করে নির্বাচনের লড়াই করবেন।
তারা বলেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করবে না। তাই যে সব তৃণমূল কংগ্রেসের লোকজন সত্যি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান ও যারা নিজেদের বাঁচাতে বিজেপি তে গিয়েছে তারা আমাদের কাছে আসুন। এই নির্বাচনী লড়াই এ বামফ্রন্ট ও কংগ্রেসের প্রার্থীদের জিতে বাংলার মানুষের প্রতিবাদী চরিত্র প্রতিধ্বনিত হবে।
এই দিন দুই দলের নেতারা সারদা নারদা বিভিন্ন চিট ফান্ড কান্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের ও বিজেপির সমালোচনা করেন। তারা বলেন যে এই লড়াই রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই। প্রদীপ ভট্টাচার্য বলেন যে এই রাজ্যে ডিটেনসন ক্যাম্প করা হলে কংগ্রেসের লোকজন তা গুড়িয়ে দেবে।
প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র মমতা ব্যানার্জিকে আক্রমণ ও কটাক্ষ করে বলেন, রাজনীতি করার কোনো যোগ্যতা নেই দিদির । মেলা খেলা উত্সবে দিদিকে পাওয়া যায় কিন্তু মানুষের চোখের জল মোছাতে তাকে পাওয়া যায় না।












Click it and Unblock the Notifications