মজিদ মাস্টারের শাসনে শক্তি বাড়াল বিজেপি! সিপিএম ও তৃণমূল ত্যাগ একাধিক নেতার

উত্তর ২৪ পরগনার শাসনে বড় দলবদলের ঘটনা। ইসরায়েল শেখ ও সিকেন্দার আলি নামে দুই নেতা বিজেপিতে যোগ দিয়েছেন বলে সূত্রের খবর।

উত্তর ২৪ পরগনার শাসনে বড় দলবদলের ঘটনা। ইসরায়েল শেখ ও সিকেন্দার আলি নামে দুই নেতা বিজেপিতে যোগ দিয়েছেন বলে সূত্রের খবর। শনিবার মধ্যমগ্রাম গিয়েছিলেন মুকুল রায়। সেখানেই এই দুই নেতা বিজেপিতে যোগ দেন। যদিও এই দুই নেতাকে দলবদলের মঞ্চে দেখা যায়নি। বিজেপি সূত্রে খবর, সংবাদ মাধ্যমের নজর এড়াতে বিশেষ পন্থা নেওয়া হয়েছে। তাছাড়াও, দলে এলেও বেছে বেছে সদস্যপদ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 মজিদ মাস্টারের শাসনে শক্তি বাড়াল বিজেপি! সিপিএম ও তৃণমূল ত্যাগ একাধিক নেতার

শাসনে ইসরায়েল শেখ এবং সিকেন্দার আলি দুজনেই তৃণমূলে ছিলেন একটা সময়ে। সূত্রের খবর অনুযায়ী ইসরায়েল শেখ বাম শাসনেই তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়েছিলেন
এবং মজিদ মাস্টারের সঙ্গে কাজ করেছিলেন। তার বিরুদ্ধে খুনের মামলা-সহ বেশ কিছু মামলা এখনও রয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, সিকেন্দার আলি ছিলেন তৃণমূল। ইসরায়েল শেখ যে সময়ে সিপিএম-এ ছিলেন সেই সময়ে সেই সময় সিকেন্দার ছিলেন তৃণমূল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুপক্ষের লড়াইও হয়েছিল একাধিক বার। তবে এবার দুজনেই পাশাপাশি এলেন। যোগ দিলেন বিজেপিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+