গভীর রাতে কলকাতায় অমিত শাহ! মেদিনীপুরের সভায় চমক হতে পারেন যাঁরা

গভীর রাতে কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। সকাল ১০ টা নাগাদ তিনি হেলিকপ্টারে মেদিনীপুরের পথে রওনা দেবেন বলে জানা গিয়েছে। মেদিনীপুরে গিয়ে ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জানাবেন অমিত শা

গভীর রাতে কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। সকাল ১০ টা নাগাদ তিনি হেলিকপ্টারে মেদিনীপুরের পথে রওনা দেবেন বলে জানা গিয়েছে। মেদিনীপুরে গিয়ে ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জানাবেন অমিত শাহ। মন্দিরে পুজোও দেবেন। তবে তাঁর এদিনের সভার মূল আকর্ষণ যে শুভেন্দু অধিকারীকে (subhendu adhikari) নিয়ে, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিনের সভায় অন্তত ১০ জন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।

গভীর রাতে কলকাতায় অমিত শাহ

গভীর রাতে কলকাতায় অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গভীর রাতে কলকাতায় এসে পৌঁছেছেন। তাঁকে কলকাতায় স্বাগত জানান কৈলাশ বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায়ের মতো বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। কলকাতায় আসার আগে অমিত শাহ বাংলায় টুইট করেছিলেন। যেখানে তিনি বলেছিলেন, দুই দিনের সফরের জন্য রাতেই কলকাতায় পৌঁছে যাব। পশ্চিমবঙ্গের প্রিয় ভাই এবং বোনেদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আলাপচারিতার জন্য আমি উদগ্রীব রইলাম।
এদিন অমিত শাহের সভায় বিভিন্ন দল থেকে বিধায়ক, সাংসদরা বিজেপিতে যোগ দেবেন বলেই জানা গিয়েছে।

শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী

এদিন অমিত শাহের সভায় যাঁকে নিয়ে সব থেকে বেশি আলোচনা, সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে চলেছেন। ইতিমধ্যেই তিনি সরকারি পদ, মন্ত্রী পদ ছাড়ার পর বিধায়ক পদেও ইস্তফা দিয়েছেন। তবে তাঁর ইস্তফা পত্র টেকনিকাল কারণে গৃহীত হয়নি।

বনশ্রী মাইতি

বনশ্রী মাইতি

এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দিতে পারেন উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি। তিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই পরিচিত। ইতিমধ্যেই তিনি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দল থেকে ইস্তফার চিঠি পাঠিয়েছেন।

তাপসী মণ্ডল

তাপসী মণ্ডল

মেদিনীপুরে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গেই বিজেপিতে যোগ দিতে চলেছেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। তাঁর স্বামী ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। ২০১৬ সালে প্রবল তৃণমূল হাওয়াতেও হলদিয়া থেকে ২১ হাজারের বেশি ভোটে তিনি তৃণমূল প্রার্থীকে হারিয়েছিলেন। সিপিএম তাপসী মণ্ডলকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করেছে।

শীলভদ্র দত্ত

শীলভদ্র দত্ত

দীর্ঘদিন ধরে বেসুরো থাকার পর শীলভদ্র শুক্রবার দল ছাড়ার কথা জানিয়েছেন। তিনি যে বিজেপিতে যোগ দিচ্ছেন তা জানিয়েছেন, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন তাঁকেও মেদিনীপুরের সভায় যোগ দিতে পারেন।

সৈকত পাঁজা

সৈকত পাঁজা

মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে পারেন, মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা। সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার তিনি মন্তেশ্বর থেকে গাড়ি ভাড়া করে মেদিনীপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।

সুনীল মণ্ডল

সুনীল মণ্ডল

এদিন মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে পারেন পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। একটা সময় তিনি ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন। সেখানে থেকে তৃণমূলের সাংসদ। এবার তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে। দিন দুয়েক আগে তিনি কাঁকসায় নিজের বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন। দলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+