বিজেপিতে দম বন্ধ করা পরিবেশ! সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করে দল ছাড়লেন আইটি সেলের নেতা

সোশ্যাল মিডিয়ায় দলের বর্তমান অবস্থা তুলে ধরে বিজেপি ছাড়লেন যুব নেতা। ঘটনাটি ঝাড়গ্রামের।

সোশ্যাল মিডিয়ায় দলের বর্তমান অবস্থা তুলে ধরে বিজেপি ছাড়লেন যুব নেতা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে। বিজেপির বিরুদ্ধে কার্যত তোপ দেগে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন ঝাড়গ্রাম আইটি সেলের কনভেনর সুব্রত ওরফে ডাম্পি নন্দী। তবে তিনি তৃণমূলের জন্য দল ছাড়ছেন না বলেই জানিয়েছেন।

বেশ কিছুদিন ধরে দলের প্রতি ক্ষুব্ধ ছিলেন

বেশ কিছুদিন ধরে দলের প্রতি ক্ষুব্ধ ছিলেন

নেতার ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই দলের কাজে ক্ষুব্ধ ছিলেন তিনি। যার জেরে নিজের ফেসবুক পেজ ব্যবহার করছিলেন তিনি। সেখানেই দলের সম্পর্কে নানা কথা পোস্ট করছিলেন তিনি।

'সময় এসেছে বিজেপিকে পরিষ্কার করার'

'সময় এসেছে বিজেপিকে পরিষ্কার করার'

নিজের ফেসবুক পেজে দলের প্রতি ক্ষোভ উগরে দিতে গিয়ে তিনি বলেছিলেন সময় এসেছে বিজেপিকে পরিষ্কার করার। তবে পরিষ্কার না করতে পারলে নিজেই দল ছেড়ে চলে যাবেন বলেও জানিয়েছিলে। বলেছিলেন দলের টাকায় তার ঘর চলে না।

অবশেষে দল ছাড়ার কথা ঘোষণা

অবশেষে দল ছাড়ার কথা ঘোষণা

এরপর ৩০ অক্টোবর ফেসবুক পোস্টে দল ছাড়ার কথা ঘোষণা করেছে সুব্রত নন্দী ওরফে ডাম্পি। তিনি জানিয়েছেন, গত ৩ বছরে বিভিন্ন দায়িত্ব সামলেছেন। কিন্তু বিরক্ত হয়েই শেষ পর্যন্ত স্বেচ্ছায় বিজেপি ছাড়ছেন তিনি।

'বিজেপিতে দমবন্ধ করা পরিবেশ'

'বিজেপিতে দমবন্ধ করা পরিবেশ'

সূত্রের খবর অনুযায়ী, বিজেপিতে দম করা পরিবেশেরও অভিযোগ করেছেন তিনি। তিনি বলেছেন দমবন্ধ করা পরিবেশ থেকে তিনি এখন মুক্ত। আপাতত কোন রাজনৈতিক দল নয়, বলেও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+