কলকাতাতেই বিজেপি নেতার ওপরে 'হামলা', গলার হার ছিনতাইয়ের অভিযোগে চাঞ্চল্য

ভোটের সপ্তমদফা শেষ। বাকি অষ্টম দফা। তবে যেন রাজনৈতিক হানাহানির শেষ নেই। সপ্তমদফার শেষের রাতে বিজেপি (bjp) নেতার ওপরে হামলার অভিযোগ। উল্টোডাঙার বাসন্তী কলোনিতে বিজেপির (bjp) উত্তর কলকাতার সহ-সভাপতির গাড়িতে ভাঙচুর ক

ভোটের সপ্তমদফা শেষ। বাকি অষ্টম দফা। তবে যেন রাজনৈতিক হানাহানির শেষ নেই। সপ্তমদফার শেষের রাতে বিজেপি (bjp) নেতার ওপরে হামলার অভিযোগ। উল্টোডাঙার বাসন্তী কলোনিতে বিজেপির (bjp) উত্তর কলকাতার সহ-সভাপতির গাড়িতে ভাঙচুর করা হয়। পাশাপাশি নেতার গলায় থাকা সোনার চেনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের (trinamool congress) বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি।

কর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে

কর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে

সূত্রের খবর অনুযায়ী, সোমবার রাতে বাসন্তী কলোনিতে দলের এক কর্মীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপির উত্তর কলকাতার সহসভাপতি ভগীরথ মাল্লা। এই সময়ই দুষ্কৃতীরা গাড়ি ঘিরে ধরে হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। তবে শুধু বিজেপি নেতাই নন, তাঁর সঙ্গে থাকা অন্য বেশ কয়েকজন নেতা-কর্মীও এই ঘটনায় আহত হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন আক্রান্ত বিজেপি নেতা।

সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ

সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ

আক্রান্ত নেতার অভিযোগ, তাঁর গলায় থাকা লক্ষাধিক টাকার সোনার চেনও ছিনতাই হয়েছে। বিষয়টি নিয়ে উল্টোডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে।

ভোটের কলকাতা উত্তপ্ত

ভোটের কলকাতা উত্তপ্ত

ভোটের কলকাতা স্বাভাবিকভাবেই উত্তপ্ত। সপ্তম দফার ভোট শেষে গার্ডেনরিচে তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষ হয়। এছাড়াও প্রতিদিনই কোথাও না কোথাও তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, তৃণমূলের পায়ের তলার মাটি সরছে, তাই এই হামলা। অন্যদিকে তৃণমূলের দাবি, এই ধরনের হামলায় তারা জড়িত নয়। আদি ও নব্য বিজেপির মধ্যে সংঘর্ষই দায়ী এইসব ঘটনায়।

প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের

প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের

যদিও এব্যাপারে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+