একের পর এক ধর্ষণের অভিযোগ বাংলায়! হাঁসখালিতে পরিবারের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আইনজীবী
একের পর এক ধর্ষণের অভিযোগ বাংলায়! হাঁসখালিতে পরিবারের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আইনজীবী
রাজ্যে প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা। একের পর এক ধর্ষণের ঘটনা। হাঁসখালি, শান্তিনিকেতন সহ একাধিক জায়গাতে ধর্ষণের অভিযোগে উত্তাল বাংলা। আর এরই মধ্যে ফের একবার একই ঘটনার পুনঃরাবৃত্তি। রাজ্যের দুই প্রান্তে ফের ধর্ষণের অভিযোগ। আর সেই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা। শুধু তাই নয়, পরপর ধর্ষণের ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি।

এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
আর এই বিতর্কের মধ্যেই বাংলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় অভিযোগের তির খোদ বাড়িওয়ালার আত্মীয়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও ইতিমধ্যে ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা। অন্যদিকে নির্যাতিতার পরিবারের অভিযোগ, রাতে পাখা খারাপ হয়ে যায়। আর সেই সময়ে বাড়িওয়ালার বাড়িতে যান ওই তরুণী। রাতে সেখানেই ছিলেন। আর তখনই তরুনীকে ধর্ষণের অভিযোগ।

নৈহাটিতেও ধর্ষণের ঘটনা
অন্যদিকে নৈহাটিতেও ধর্ষণের ঘটনা। জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ নাবালিকাকে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল এলাকা। জানা গিয়েছে, স্থানীয় একটি মাঠে খেলছিল ওই নাবালিকা। সেই সময়ে পাড়াই এক বাসিন্দা তাঁকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। শুধু তাই নয়, স্থানীয় একটি জঙ্গলে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত স্থানীয় তাপস মন্ডল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নৈহাটির জোড়া কালীমন্দির অঞ্চলে।

উত্তরবঙ্গেও ধর্ষণের অভিযোগ
শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও ধর্ষণের অভিযোগ। ১০ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় অভিযোগের তির প্রতিবেশী'র বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রতিবেশী ওই অভিযুক্তও নাবালককে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।

প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ
অন্যদিকে হাঁসখালি ধর্ষণ মামলায় প্রত্যক্ষদর্শীদের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই আবেদন জানান জনস্বার্থ মামলাকারী আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস।
বিবেচনা করে দেখার আশ্বাস প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের।
আগেই হাইকোর্ট হাঁসখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।












Click it and Unblock the Notifications