আদালত খোলার দাবিতে বারাসতে অবস্থান বিক্ষোভে আইনজীবীরা
আদালত খোলার দাবিতে বারাসতে অবস্থান বিক্ষোভে আইনজীবীরা
বারাসত আদালত খোলার দাবিতে দিনভর আন্দোলন অবস্থান বিক্ষোভের সামিল বারাসত আদালতের আইনজীবীরা। অবিলম্বে আদালত খোলা না হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে আইনজীবীরা।

করোনা আবহে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে বন্ধ বারাসত জেলা আদালত। ফলে সমস্যার মধ্যে রয়েছেন বিচারপ্রার্থী ও তাদের পরিবার। সেই সঙ্গে সমস্যায় রয়েছেন আইনজীবী ও ল ক্লার্করা। তাই আদালত খোলার দাবি নিয়ে মঙ্গলবার আইনজীবীরা বিক্ষোভ দেখান ও জেলা জজের কাছে আর্জি জানান আদালত খোলার জন্য। এদিন বিক্ষোভকারীরা ধর্নাতেও বসেন।
আইনজীবীদের দাবি, হু - এর নির্দেশ ও নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে খোলা হোক আদালত। তাদের দাবি উচ্চ আদালতের নির্দেশ থাকা স্বত্ত্বেও এক অজ্ঞাত কারনে বন্ধ রাখা হচ্ছে আদালত। এমনকি বার অ্যাসোসিয়েশনকেও অন্ধকারে রাখা হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে আদালত খোলা না হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা।












Click it and Unblock the Notifications