তৃণমূলে ভাঙন অব্যাহত! আইনজীবী-ল’ক্লার্কদের যোগদানে ‘ক্ষমতা’ এখন বিজেপির হাতে

এবার ভাঙন তৃণমূলের আইনজীবী সেলেও। লোকসভা ভোটের পর তৃণমূলের আইনজীবী সেলে থাবা বসাল বিজেপি। ১৭ জন আইনজীবী এবং ২৫ জন ল-ক্লার্ক তৃণমূল কংগ্রেস ছেড়ে শুক্রবার বিজেপিতে যোগদান করলেন।

এবার ভাঙন তৃণমূলের আইনজীবী সেলেও। লোকসভা ভোটের পর তৃণমূলের আইনজীবী সেলে থাবা বসাল বিজেপি। ১৭ জন আইনজীবী এবং ২৫ জন ল-ক্লার্ক তৃণমূল কংগ্রেস ছেড়ে শুক্রবার বিজেপিতে যোগদান করলেন। কলকাতার উপকণ্ঠে বিধাননগর বার অ্যাসোসিয়েশনের সদস্যদের যোগদানে জোর ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস।

ফের তৃণমূলে ভাঙন! আইনজীবী-ল’ক্লার্কদের যোগদান বিজেপিতে

এদিন বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের হাত ধরে তাঁরা বিজেপিতে যোগ দেন। দলত্যাগীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন শমীকবাবু। এই যোগদান পর্বের পর বিজেপির দাবি, একসঙ্গে ১৭ জন কাউন্সিলর ও ২৫ জন ল-ক্লার্ক বিজেপিতে যোগ দেওয়ায় বার অ্যাসোসিয়েশনের ক্ষমতা হারাল তৃণমূল কংগ্রেস।

শমীক ভট্টাচার্য দাবি, এবার বার অ্যাসোসিয়েশনে নির্বাচন হলেই গোহারা হবে তৃণমূল। এই বার অ্যাসোসিয়েশনে তৃণমূল কংগ্রেসের পক্ষে সংখ্যা নেই। সংখ্যাগরিষ্ঠ সদস্যরা এখন বিজেপির সঙ্গ। বিজেপি বিধানগরের বিভিন্ন ক্ষেত্র ও প্রতিষ্ঠানে জাঁকিয়ে বসার চেষ্টা করছে। লোকসভার আগে থেকেই বিধাননগর পুরসভার মেয়রকে নিয়ে টানাপোড়েন চলছে। এরই মধ্যে বার অ্যাসোসিয়েশনের দখল খানিক শক্তি জোগাল ভারতীয় জনতা পার্টিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+