গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র ফকিরচাঁদ কলেজ, মমতার নির্দেশে গ্রেফতার তৃণমূল বিধায়ক
কলকাতা, ১৪ সেপ্টেম্বর : কলেজে দুই দলের সংঘর্ষ এখন যেন আম বিষয় বাংলায়। তৃণমূলের দুই দলের ছাত্রসংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নিল ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজ। ঘটনায় ১৫ জন গুরুতর আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর যায় যে কলেজের সংঘর্যে দলেরই এক বিধায়কের হাত রয়েছে। এই খবর শোনা মাত্রই নিজের দলের বিধায়ককেই গ্রেফতার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
ডায়মন্ড হারবারের তৃণমূলের বিধায়ক দীপক হালদার। মুখ্যমন্ত্রীর নির্দেশ আসার কয়েক মিনিটের মধ্যেই গ্রেফতার করা হয় শাসকদলের এই বিধায়ককে।

সোমবার দুপুর নাগাদ আচমকাই ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ইউনিয়ন রুমের দখল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের ছাত্রসংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এই দুটি গোষ্ঠীর মধ্যে একটি দল এই দীলিপবাবুর নেতৃত্বাধীন।
যদিও এই ঘটনায় তাঁর যোগাযোগ আছে বলে যে অভিযোগ উঠেছে তা নিজে অস্বীকার করেছেন দীলিপবাবু। তবে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন দীলিপ হালদারকে গ্রেফতার করার।
গৌতম হালদার গ্রেফতার হওয়ার আগে অভিযোগ তোলেন, এই গোটা ঘটনাটায় তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই গোটা ঘটনার পিছনে রয়েছেন তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট উমাপদ পুরকায়স্থ। এদিকে উমাপদবাবুও গোটা ঘটনার দায় অস্বীকার করেছেন।
কলেজে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।












Click it and Unblock the Notifications