ভবানী ভবনের সামনে চাকরী প্রার্থীদের বিক্ষোভ তুলতে ব্যাপক লাঠিচার্জ পুলিশের, রণক্ষেত্র এলাকা
পুলিশের চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল ভবানী ভবন। কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। ইতিমধ্যে বেশ কয়েকজনের হাতে অ্যাপয়েন্টমেন্টের চিঠিও চলে এসেছে। অভিযোগ এরপরেও চাকরিতে যোগ দিতে পারছেন না।
পুলিশের চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল ভবানী ভবন। কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। ইতিমধ্যে বেশ কয়েকজনের হাতে অ্যাপয়েন্টমেন্টের চিঠিও চলে এসেছে। অভিযোগ এরপরেও চাকরিতে যোগ দিতে পারছেন না। কেন এমন অবস্থা?

Recommended Video
কার্যত বিচার চাইতে এদিন সকাল থেকে ভবানী ভবনের সামনে জড়ো হতে থাকেন কয়েক হাজার নিয়োগ প্রার্থী। একটা সময় পর কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। সপ্তাহের শুরু। অনেকেই কাজে বেরিয়ে সমস্যার মধ্যে পড়ে। তীব্র যানজট তৈরি হয়। প্রায় দুই থেকে তিন ঘন্টা ধরে চলে সেই বিক্ষোভ।
যার জেরে একটা অংশে ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশের তরফে একাধিকবার বুঝিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। আর এরপরেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুরু হয় পুলিশের ব্যাপক লাঠিচার্জ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয় বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, পুলিশের পেয়েও মিলছে না চাকরি। আর সেই অভিযোগে এদিন কলকাতার ভবানী ভবনের সামনে জয়নিং লেটার পাওয়া একাধিক প্রার্থী বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত জানুয়ারি মাসে পুলিশে জয়নিং লেটার পাওয়ার পরেও তাদের জয়নিং এখনও পর্যন্ত হয়নি। কিন্তু তারা জানিয়েছেন, তাদের মধ্যে বেশকিছু জনের জয়নিং ইতিমধ্যে হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তারা চাকরিতে যোগদান করে গিয়েছে বলেও দাবি বিক্ষোভকারীদের।
সেই পরিসংখ্যানও বিক্ষোভকারীরা তুলে ধরেন। তাঁদের দাবি, ৮৮৭১জনের মধ্যে নিয়োগ করা হয়েছে ৮১৯ জনকে। ইতিমধ্যে সাড়ে ৬ হাজার চাকরির লেটার পাওয়া পরীক্ষার্থীরা এখনো পর্যন্ত চাকরিতে জয়েন করতে পাইনি বলে অভিযোগ।
এই বিষয়ে তাঁদের একাধিকবার সময় দেওয়া হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। আর এই অভিযোগেই এদিন উত্তাল হয়ে ওঠে বিক্ষোভকারীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ভবানীভবন চত্বর।
তবে করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বিক্ষোভ দেখানোর জন্যে ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করতে শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications