অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্বাভাস একনজরে

অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্বাভাস একনজরে

সকালের দিকে আকাশ খানিকটা মেঘলা থাকলেও, বেলা একটু বাড়তেই আকাশ কালো করে বৃষ্টি নামে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। দফায় দফায় খুব অল্পসময়ের জন্য বৃষ্টি হয়। তবে তার সঙ্গে বজ্রপাতের মতো ঘটনাও ঘটেছে। উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)।

উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৪ জুলাই বুধবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের তিন জেলা কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ জুলাই বুধবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন দুপুরে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাস অন্যদিনের মতোই। বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৩.৪ (৩৪)
বালুরঘাট ৩২ (৩১.৮)
বাঁকুড়া ৩১.৯ (৩৩.১)
ব্যারাকপুর ৩৩.৮ (৩৪.৬)
বহরমপুর ৩৪ (৩৫)
বর্ধমান ৩৫ (৩৫.৪)
ক্যানিং ৩৩ (৩৩)
কোচবিহার ৩৩.৮ (৩৬.৪)
দার্জিলিং ২২ (২১)
দিঘা ৩৩.৪ (৩৪.৩)
কলকাতা ৩৩.২ (৩২.৯)
মালদহ ৩৫.২ (৩৬.৯)
পানাগড় ৩৪.৪ (৩৪)
পুরুলিয়া ৩৪.৭ (৩২.৭)
শিলিগুড়ি ৩৪.৬ (৩৬.১)
শ্রীনিকেতন ৩৪.২ (৩৪.৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+