Weather Update: মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আপডেট

তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও, এদিনও ছিল ভ্যাপসা গরম। কবে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৪ থেকে ১৬ জুনের মধ্যে উত্তরবঙ্গের (North Bengal) বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের বড় অংশে বর্ষার

তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও, এদিনও ছিল ভ্যাপসা গরম। কবে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৪ থেকে ১৬ জুনের মধ্যে উত্তরবঙ্গের (North Bengal) বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের বড় অংশে বর্ষার আগমন হবে। সেক্ষেত্রে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন এবং বুধবার থেকে বৃষ্টির বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)।

 উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, ১৪ জুন মঙ্গলবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্র্যবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন তিনেক উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তারপরে তাপমাত্রা ২-৪ ডিগ্রির মতো নেমে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস বহাল

দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস বহাল

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৪ জুন মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে আগামী তিন দিন দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। ১৪ জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।
আগামী কয়েকদিনে পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আপাতত আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৭.৮ (২৭.৫)
বহরমপুর ২৫.৬ (২৫.৬)
বাঁকুড়া ২৬.৬ (২৪.৫)
বর্ধমান ২৫.৮ (২৪.২)
কোচবিহার ২৪ (২৩.৯)
দার্জিলিং ১৫.৫ (১৫.৪)
দিঘা ২৮.৬ (২৭.৭)
কলকাতা ২৭.৮ (২৩.৪)
দমদম ২৭.৯ (২৪.৫)
কৃষ্ণনগর ২৭.২ (২৬.৮)
মালদহ ২৮.২ (২৬.১)
মেদিনীপুর ২৭.৭ (২৭.১)
শিলিগুড়ি ২৪.৫ (২৫)
শ্রীনিকেতন ২৬.৪ (২১.৮)

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৫.৬)
বহরমপুর ( ৩৫.৬)
বাঁকুড়া (৩৫.২)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩০.১ )
দার্জিলিং ( ১৯)
দিঘা (৩৫)
কলকাতা (৩২.৭)
দমদম (৩৩)
কৃষ্ণনগর (৩৫.৬)
মালদহ (৩৫.৩)
মেদিনীপুর ( ৩৫.১)
শিলিগুড়ি (৩১.৮)
শ্রীনিকেতন ( ৩৪.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+