ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা, হতে পারে ঝড়ও, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

সকাল থেকে আকাশ পরিষ্কার। আর বেলা বাড়তেই অস্বস্তিকর আবহাওয়া (weather)। আর দুপুরের দিকে এই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এদিন রাজ্যের বেশিরভা শহরের সর্বোচ্চ তাপমাত্রা (temperature) সোমবারের থেকে বেশি। আবহাওয়া দফতরের তরফ

সকাল থেকে আকাশ পরিষ্কার। আর বেলা বাড়তেই অস্বস্তিকর আবহাওয়া (weather)। আর দুপুরের দিকে এই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এদিন রাজ্যের বেশিরভা শহরের সর্বোচ্চ তাপমাত্রা (temperature) সোমবারের থেকে বেশি। আবহাওয়া দফতরের তরফে কয়েকটি জেলার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের (heatwave) পাশাপাশি কালবৈশাখীর (kalbaishakhi) সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় হিমালয়ের পাদদেশের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ৪৮ ঘন্টায় উল্লিখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ৪৮ ঘন্টাতেই উত্তর-দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা

আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, হাওড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার নাগাদ পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৪০.৮ (৩৯.৪)
বালুরঘাট ৩৬ (৩৫.৬)
বাঁকুড়া ৪০.৫ (৪০.২)
ব্যারাকপুর ৩৮.১ (৩৮.২)
বহরমপুর ৩৯.৪ (৩৯.৪)
বর্ধমান ৩৯.৮ (৩৯)
ক্যানিং ৩৮ (৩৭.৪)
কোচবিহার ৩২.২ (৩০.৮)
দার্জিলিং ২০.৩ (১৯.৫)
দিঘা ৩৫.৫ (৩৫)
কলকাতা ৩৭.৩ (৩৮.৬)
মালদহ ৪০.৫ (৩৮.৫)
পানাগড় ৩৯.৬ (৪০)
পুরুলিয়া ৪০.৩ (৪১.৩)
শিলিগুড়ি ৩২.৪ (৩১.৩)
শ্রীনিকেতন ৩৯.৯ (৩৯.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+