Weather Update: উত্তরবঙ্গে ফের দুর্যোগের পূর্বাভাস! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কবে, একনজরে আবহাওয়া

Weather Update: উত্তরবঙ্গে ফের দুর্যোগের পূর্বাভাস! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কবে, একনজরে আবহাওয়া

সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। মাঝে মধ্যেই সামান্য বৃষ্টির পরেই তা থেমে যাচ্ছে। এদিন সকাল থেকে প্রায় একই পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার। আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের (South Bengal) কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া (weather) দফতর। তবে উত্তরবঙ্গে (North Bengal)শুধু ভারী বৃষ্টিই নয়, ফের দুর্যোগের মধ্যে পড়ছে চলেছেন কয়েকটি জেলার বাসিন্দারা।

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ২৭ জুন সোমবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও
বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জুন মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী
বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও গাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে মঙ্গলবারেই জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের
জেলাগুলিতে আপাতত কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

 দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ২৮ জুন মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় তুলনামূল বেশি বৃষ্টির সম্ভাবনা। ২৯ ও ৩০ জুন নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়বে।
পাশাপাশি দিনের তাপমাত্রার পরিবর্তনেরও তেমন কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

রবিবার সকাল থেকে মাঝে মধ্যেই কলকাতায় খানিকটা সময় করে বৃষ্টি হচ্ছে। তবে তা কোনও সময়ই একটানা নয়। আবহাওয়া দফতরের তরফ থেকে পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকবে। সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫%।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৫ (২৪.৯)
বহরমপুর ২৫.৪ (২৫.৬)
বাঁকুড়া ২৫.৪ (২৫)
বর্ধমান ২৪ (২২)
কোচবিহার (২৫.৭)
দার্জিলিং ১৫.৮ ( ১৬)
দিঘা ২৭ (২৬.৫ )
কলকাতা ২৬.৭ (২৬.৯)
দমদম ২৬.৬ (২৬.১)
কৃষ্ণনগর ২৭.৬ (২৭.৮)
মালদহ ২৬.৯ (২৬.৯)
মেদিনীপুর ২৬.৬ (২৫.৬)
শিলিগুড়ি ২৪.৫ (২৫.১)
শ্রীনিকেতন ২৫ (২৫.২)

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩২.৩)
বহরমপুর ( ৩৫)
বাঁকুড়া (৩২.১)
বর্ধমান (৩৪)
কোচবিহার (৩৪)
দার্জিলিং (১৮.৬ )
দিঘা (৩২.২)
কলকাতা (৩০.৯)
দমদম (৩২)
কৃষ্ণনগর (৩২)
মালদহ (৩৪.৪)
মেদিনীপুর (৩২.৫)
শিলিগুড়ি (৩১.৭)
শ্রীনিকেতন (৩২.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+