উত্তর ও দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! আকাশের রং বদল একাধিক জেলায়, একনজরে আবহাওয়া
উত্তর ও দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! আকাশের রং বদল একাধিক জেলায়, একনজরে আবহাওয়া
ভোরের দিকে আকাশ মেঘলা না থাকলেও বেলা বাড়তেই কলকাতা ও আশপাশের এলাকার আকাশে মেঘ ছেয়ে যায়। বেশ কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিও হয়। আর বেশি সময় ধরেও তা হয়নি। মৌসুমী বায়ু দুর্বল হওয়ার কারণেই এই পরিস্থিতি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গের (south bengal) জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ জুন শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাচগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি পতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ জুন রবিবার সকালের মধ্যে সেই অর্থে আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে রবিবার থেকে আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হতে পারে। আর দার্জিলিং, জলপাইগুড়ি. কালিম্পং
এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম বায়ু উত্তর-পূর্ব ভারত এবং সংলগ্ন এলাকার দিকে যাচ্ছে, যার জেরে উত্তর-পূর্ব ভারত, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ জুন অর্থাৎ শনিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ জুন রবিবার সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
এদিন সকাল থেকে বিকেলের মধ্যে বিভিন্ন সময়ে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং বাঁকুড়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হয়।

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৪.১ (৩৩.৭ )
বহরমপুর ৩৬ (৩৬.২)
বাঁকুড়া ৩৪.২ (৩৫.৬)
বর্ধমান (৩৬)
কোচবিহার ৩২.৮ (৩৩.১)
দার্জিলিং ১৯.২ (২০.২)
দিঘা ৩৩.৪ (৩৪.২)
কলকাতা ৩৩ (৩৩.২)
দমদম ৩৩.৯ (৩৪)
কৃষ্ণনগর ৩২.৪ (৩২.২)
মালদহ ৩৪.৬ (৩৩.৮)
মেদিনীপুর ৩২ (৩৫)
শিলিগুড়ি ৩০ (৩৪.৯)
শ্রীনিকেতন ৩৪.১ (৩৪.৪)












Click it and Unblock the Notifications