Weather Update: বাংলার ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

Weather Update: বাংলার ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গ (North Bengal) আপাতত অতিভারী বৃষ্টি থেকে রেহাই পেয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও (South Bengal) আপাতত ভারী বৃষ্টির (heavy rain) সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্র মৌসুমী বায়ু (South West Monsoon) পৌঁছে গেলেও তা দুর্বল বলেই জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে
হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত
দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ জুন অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ জুন শুক্রবার সকালের মধ্যে আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে জেলাতগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

গত কয়েকদিনের মতো আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিত আর্দ্রতা ৮৮%।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.৭
বহরমপুর ২৫.৪
বাঁকুড়া ২৫
বর্ধমান ২৩
কোচবিহার ২৫.১
দার্জিলিং ১৫
দিঘা ২৭.৮
কলকাতা ২৬.১
দমদম ২৫.৮
কৃষ্ণনগর ২৭.৬
মালদহ ২৬.৮
মেদিনীপুর ২৬.১
শিলিগুড়ি ২৫.৩
শ্রীনিকেতন ২৫.৬

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩২.১ (৩৫.৩)
বহরমপুর ৩৫.৬ (৩৫.৬)
বাঁকুড়া ৩৩.৭ (৩৪.৩)
বর্ধমান ৩৪.৪ (৩৪.৮)
কোচবিহার ৩৪.১ (৩১.৫)
দার্জিলিং
দিঘা ৩৫.৯ (৩৪.৭)
কলকাতা ৩১.৮ (৩৪.২)
দমদম ৩২.৭ (৩৫.৬)
কৃষ্ণনগর ৩২.৪ (৩২.৪)
মালদহ ৩৩.১ (৩৩.৫)
মেদিনীপুর ৩২ (৩৫.৪)
শিলিগুড়ি ৩৩.৯ (৩০)
শ্রীনিকেতন ৩৪ (৩৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+