বদলে গেল আবহাওয়া! দক্ষিণবঙ্গে স্বাভাবিক সময়ে বর্ষার আগমন নিয়ে প্রশ্ন, উত্তরবঙ্গের পূর্বাভাস একনজরে
বদলে গেল আবহাওয়া! দক্ষিণবঙ্গে স্বাভাবিক সময়ে বর্ষার আগমন নিয়ে প্রশ্ন, উত্তরবঙ্গের পূর্বাভাস একনজরে
উত্তরবঙ্গে (North Bengal) থমকে গিয়েছে বর্ষা। আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মৌসুমী বায়ুর (south west monsoon) প্রবেশের কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে। ফলে উত্তরবঙ্গে স্বাভাবিক সময়ের আগে হলেও
দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষা আদৌ স্বাভাবিক সময়ে শুরু হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বদলে গেল উত্তরবঙ্গের আবহাওয়া
হঠাৎই বদলে গিয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া। সেখানেই থমকে গিয়েছে মৌসুমী বায়ু। সকালে যেখানে পূর্বাভাসে বলা হয়েছিল ২৪ ঘন্টায় তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সেখানে বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হচ্ছে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৮ জুন, বুধবার সকালের মধ্যে। ওপরের ৫ জেলায় আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ জুন শুক্রবার সকালের মধ্যে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। মৌসুমী বায়ু এদিনও শিলিগুড়িতেই আটকে রয়েছে। তবে আপাতত
উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। একটি অক্ষরেখা উত্তর প্রদেশের মধ্যভাহ থেকে বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দক্ষিণবঙ্গের জন্য আপাতত শুকনো আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় আপাতত শুকনো আবহাওয়া থাকবে। ৮ জুন বুধবার সকালের মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ৯ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী দিন চারেকের মধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরির সম্ভাবনাও নেই।

আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে কলকাতায়
এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কলকাতায় আপাতত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি বাড়বে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৭.৩)
বহরমপুর ( ৩৬.৪)
বাঁকুড়া (৩৮.২)
বর্ধমান (৩৭)
কোচবিহার (৩০.৫)
দার্জিলিং ( ২০.৬)
দিঘা (৩৫.৭)
কলকাতা (৩৫)
দমদম (৩৬.২)
কৃষ্ণনগর (৩৭.৪)
মালদহ (৩০.৭)
মেদিনীপুর ( ৩৬.৪)
শিলিগুড়ি
শ্রীনিকেতন ( ৩৬.৮)












Click it and Unblock the Notifications