পশ্চিম থেকে পূর্বের বিস্তীর্ণ অংশে মৌসুমী অক্ষরেখা, ২৪ ঘন্টা কেমন থাকতে পারে বাংলার জেলাগুলির আবহাওয়া
বৃষ্টির পরিমাণ কমলেও এখনও উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর (weather office)। এছাড়াও উত্তর পূর্ব বিহার থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার জেরে বৃষ্ট
বৃষ্টির পরিমাণ কমলেও এখনও উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর (weather office)। এছাড়াও উত্তর পূর্ব বিহার থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার জেরে বৃষ্টিপাত চলতে থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ৪ জুলাই সোমবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ৫ জুলাই সোমবার সকালের মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ৪ জুলাই রবিবার সকাল পর্যন্ত বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সবকটি জেলারও কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৩.৮ (৩২.৬)
বালুরঘাট ৩১.৮ (২৯.৮)
বাঁকুড়া ৩৩.৯ (৩৩.১)
ব্যারাকপুর ৩৩.২ (৩৩.৬)
বহরমপুর ৩২.৬ (৩৪.৮)
বর্ধমান ৩৪ (৩৫.৬)
ক্যানিং ৩২.৬ (৩২)
কোচবিহার ২৯.৩ (২৭.৭)
দার্জিলিং ২০ ( ১৯.৫)
দিঘা ৩৪ (৩৪.৩)
কলকাতা ৩১.৯ (৩৪.১)
মালদহ ৩২.১ (৩১.৫)
পানাগড় ৩৪.৭ (৩৩)
পুরুলিয়া ৩০.৩ (৩৩.৩)
শিলিগুড়ি ৩০ (২৭.৬ )
শ্রীনিকেতন ৩৪.৮ (৩২)

পশ্চিম থেকে পূর্বে মৌসুমী অক্ষরেখা
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পৌঁছে যাচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। যার জেরে আগামী ৫ দিন অসম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তর পশ্চিম রাজস্থান থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখার অবস্থানের কথাও জানিয়েছে হাওয়া অফিস।

বজ্রপাতের পূর্বাভাস জারি
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে প্রবল বজ্রপাত হতে পারে বিহার, ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। যার জেরে মানুষ ও গবাদি পশুর ক্ষতি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications