বাংলায় কি মৌসুমী বায়ু এসে গেল, উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণ নিয়ে কোন বার্তা হাওয়া অফিসের

বাংলায় কি মৌসুমী বায়ু এসে গেল, উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণ নিয়ে কোন বার্তা হাওয়া অফিসের

সোমবারের পাশাপাশি মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আগামী তিনদিন একই পরিস্থিতি হওয়ার সম্ভাবনা। কলকাতায় আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। পরবর্তী ২৪ ঘন্টাতেও সবকটি জেলাতেই কোথাও না কোথাও বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়, মুর্শিদাবাদ, নদিয়ায়। পরবর্তী ২৪ ঘন্টাতেও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৩.১ (৩৪.১)
বালুরঘাট ৩২.৮ (৩৪.২)
বাঁকুড়া ৩১.৭ (৩৪.৬)
ব্যারাকপুর ৩১.৩ (৩৫.৪)
বহরমপুর ৩৬.৪ (৩৭.৬)
বর্ধমান ৩৬ (৩৮.৪)
ক্যানিং ২৮.৪ (৩৪.৬)
কোচবিহার ২৯.৭ (৩২.৮)
দার্জিলিং ১৮ (১৮.২)
দিঘা ৩৩.২ (৩৫)
কলকাতা ২৮.১ (৩৫.৩)
মালদহ ৩২.৯ (৩২.৫)
পানাগড় ৩৩.৪ ( ৩৬.১)
পুরুলিয়া ৩৪.৩ ( ৩৪.৭)
শিলিগুড়ি ৩০.৬ (৩৩.৯)
শ্রীনিকেতন ৩২.৫ ( ৩৫.৫)

বিহার ও উত্তরবঙ্গের ওপরে ঘূর্ণাবর্ত

বিহার ও উত্তরবঙ্গের ওপরে ঘূর্ণাবর্ত

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, বিহার ও সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সেখানে আসছে। যেই কারণেই আবহাওয়ার পরিবর্তন। বজ্রগর্ভ মেঘ এবং বৃষ্টি। ৩ জুন থেকে এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কেরলে ৩ জুন বর্ষা ঢোকার পরেই পশ্চিমবঙ্গের বর্ষার আগমন নিয়ে বলা যাবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+