গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরপর দুদিন তাপপ্রবাহের সতর্কতা! একনজরে জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া (Weather) দফতরের তরফ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া (Weather) দফতরের তরফ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩১ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার সঙ্গে উত্তর ২৪ পরগনায় হাল্ক বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে এরপরেই দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রাজ্যের মধ্যে বাঁকুড়ায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের তরফ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৩১ মার্চ এবং ১ এপ্রিলের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া ছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

কলকাতার আকাশ মেঘলা থাকবে
এদিন বিকেলে দেওয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রাও প্রায় একই রকমের ছিল।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.৪
বালুরঘাট ২৩.৮
বাঁকুড়া ২৫.৯
ব্যারাকপুর ২৬.২
বহরমপুর ২৫
বর্ধমান ২৫
ক্যানিং ২৬
কোচবিহার ২০.৮
দার্জিলিং ১২
দিঘা ২৬.৫
কলকাতা ২৬.৮
মালদহ ২৪.৩
পানাগড় ২৬.২
পুরুলিয়া ১৯.৫
শিলিগুড়ি ২২.৭
শ্রীনিকেতন ২৫.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৮.৭)
বালুরঘাট (৩৪.৮)
বাঁকুড়া (৪০)
ব্যারাকপুর (৩৭.২)
বহরমপুর (৩৬.২)
বর্ধমান (৩৭.৬)
ক্যানিং (৩৫)
কোচবিহার (২৭.১)
দার্জিলিং (১৫.৮)
দিঘা (৩৩.৯)
কলকাতা (৩৫.৪)
মালদহ (৩১.৭)
পানাগড় (৩৮.৯)
পুরুলিয়া (৩৮.৭)
শিলিগুড়ি (২৮.৬)
শ্রীনিকেতন (৩৬.২)












Click it and Unblock the Notifications