Weather Update: ২ জেলায় বৃষ্টির সম্ভাবনার মধ্যেই বাংলা জুড়ে জাঁকিয়ে শীত! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত (winter) অব্যাহত। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। আবহাওয়া দফতরের (Weather office) পূর্বাভাস আগামী ৪৮ ঘন্টাতেও তাপমাত্রা স্বাভ
রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত (winter) অব্যাহত। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। আবহাওয়া দফতরের (Weather office) পূর্বাভাস আগামী ৪৮ ঘন্টাতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ বর্জ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এর পরে ৪ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দিন তিনেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপরের ৪ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে৩১ জানুয়ারি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং ১ ফেব্রুয়ারি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জন্য ১ ফেব্রুয়ারি এই পূর্বাভাস প্রযোজ্য নয়।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১০.৫
বালুরঘাট ১০.৪
বাঁকুড়া ১০.৩
ব্যারাকপুর ৯.৬
বহরমপুর ১১
বর্ধমান ১০
ক্যানিং ১০.৪
কোচবিহার ৫.৬
দার্জিলিং ১.৫
দিঘা ১১.৪
কলকাতা ১১.৭
মালদহ ১১.৫
পানাগড় ৯.৬
পুরুলিয়া ৮.১
শিলিগুড়ি ৫.৪
শ্রীনিকেতন ৮.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২২.৪)
বালুরঘাট ( ১৯.৮ )
বাঁকুড়া (২২.৯)
ব্যারাকপুর (২১.৪)
বহরমপুর (২৫)
বর্ধমান (২৩.৪)
ক্যানিং (২২ )
কোচবিহার (২৩.২)
দার্জিলিং (৯.৬)
দিঘা ( ২২.৬)
কলকাতা (২২.২)
মালদহ (২১)
পানাগড় (২২)
পুরুলিয়া (২১.৩)
শিলিগুড়ি (২২.৩)
শ্রীনিকেতন (২১.৬)












Click it and Unblock the Notifications