Weather Update: হঠাৎই আকাশ কালো, ঝোড়ো হাওয়ার সতর্কতা! বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

Weather Update: হঠাৎই আকাশ কালো, ঝোড়ো হাওয়ার সতর্কতা! বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

কলকাতা-সহ আশপাশের এলাকায় সকাল থেকে আকাশের মুখ ভার। পারদ কিছুটা নামলেও সঙ্গে রয়েছে অস্বস্তিকর গরমের পরিস্থিতি। দুপুরের পর থেকে আবহাওয়া (weather) দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি ঝড়-বৃষ্টির
সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাতের বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও, আপাতত তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩১ মে মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ মে সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও ৩১ মে মঙ্গলবার সকালের
মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ জিনাজপুর এবং মালদগ জেলায় ঘন্টায় ৩০-৪- কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত
উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

 দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৩১ মে মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো
হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও এই ঝড় হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও তা হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও
দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৬.৩ (২৪.১)
বহরমপুর ২৪ (২৫)
বাঁকুড়া ২৬.১ (২৫)
বর্ধমান ২৩ (২৫.৬)
কোচবিহার ২৫.২ (২৪.৯)
দার্জিলিং ১৪.৮ (১৩.৪)
দিঘা ২৯.১ (২৬.৯)
কলকাতা ২৪.৭ (২৯)
মালদহ ২৩.৭ (২৬.১)
শিলিগুড়ি ২৬ (২৩.৬)
শ্রীনিকেতন ২৩.৬ (২৩.২)

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৭.৯)
বহরমপুর (৩৬.২)
বাঁকুড়া (৩৬.৪)
বর্ধমান (৩৭)
কোচবিহার (৩২.৭)
দার্জিলিং (১৮.৮)
দিঘা (৩৮)
কলকাতা
দমদম (৩৮.৩)
কৃষ্ণনগর (৩৮.৪)
মালদহ (৩৫.৮)
মেদিনীপুর (৩৮.৭)
শিলিগুড়ি (৩২.৫)
শ্রীনিকেতন (৩৬.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+