তাপপ্রবাহের সঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার (weather) পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে য

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার (weather) পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমের সঙ্গে অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে সেরকমভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জায়গায় হাল্কা থেখে মাঝারি বৃষ্টি হতা পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলারও কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টিও হতে পারে। আগামী ২-৩ দিন দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে তারপরের ২-৩ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু থেকে তিন দিন দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়লেও, পরবর্তী ২-৩ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৪.৬
বালুরঘাট ৩৫.৮ (৩৬)
বাঁকুড়া ৩৪.৭ (৩৩.৫)
ব্যারাকপুর ৩৩.৮ (৩৪.৪)
বহরমপুর ৩৮.২
বর্ধমান ৩৭.৬ (৩৬)
ক্যানিং ৩৫ (৩৪)
কোচবিহার ৩৪.৬ (২৬.৮)
দার্জিলিং ১৯ (১৩.৯)
দিঘা ৩৫.৩ (৩৪.৬)
কলকাতা ৩৪.২ (৩৩.৯)
মালদহ ৩৩.২ (৩৩.২)
পানাগড় ৩৫.৭ (৩৫.৩)
পুরুলিয়া ৩৫.৩ (৩৩.৩)
শিলিগুড়ি ২৬.৯ (২৬.৩)
শ্রীনিকেতন ৩৪.৭ (৩৩.৯)

এগোচ্ছে মৌসুমী বায়ু, ভারী বৃষ্টির সতর্কবার্তা

এগোচ্ছে মৌসুমী বায়ু, ভারী বৃষ্টির সতর্কবার্তা

স্থলভাগে দিকে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ/ ৭২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ/ ৭৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ/ ৮০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ১২ ডিগ্রি উত্তর অক্ষাংশ/ ৮৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ১৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ/ ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ১৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ/ ৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। আগামী ৩১ মে তা কেরল উপকূলে প্রবেশ করতে চলেছে।
অন্যদিকে, পূর্ব উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে বিহার ও পূর্ব উত্তর প্রদেশে আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তর পূর্বের রাজ্যগুলিতে ৩০ মে থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

রয়েছে তাপপ্রবাহের বার্তাও

রয়েছে তাপপ্রবাহের বার্তাও

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিচ্ছিন্নভাবে ৩০ মে তাপপ্রবাহ দেখা দিতে পারে পূর্ব রাজস্থান, দক্ষিণ পঞ্জাব, দক্ষিণ হরিয়ানা এবং বিদর্ভতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+