উত্তরবঙ্গ তো ভাসবে, দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গ তো ভাসবে, দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে বেশিরভাগ সময়তেই মেঘলা আকাশ। বেলা বাড়তেই ভ্যাপসা গরম। বাতাসে আপেক্ষিত আর্দ্রতা আর জলীয় বাষ্প বেশি হওয়ার কারণে অস্বস্তির আবহাওয়া (weather)। আগামী কয়েরদিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৯ জুন মঙ্গলবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরের ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জুন বুধবার সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ৩০ জুন বুধবার সকাল পর্যন্ত সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হকে পারে। কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গেও আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৪.৬ (৩৩.৬)
বালুরঘাট ২৯.৮ (৩২.৮)
বাঁকুড়া ৩৪.৭ (৩১.৬)
ব্যারাকপুর ৩৪.২ (৩৩.৪)
বহরমপুর ৩৪.২ ( ৩৭.৪)
বর্ধমান ৩৮ (৩৪.৬)
ক্যানিং ৩৩.৪ (৩৪.৬)
কোচবিহার ৩১.৮ (৩৩.২)
দার্জিলিং ২১.২ ( ২১)
দিঘা ৩৩.৯ (৩৪.৪)
কলকাতা ৩৩.৬ (৩৩.৪)
মালদহ ৩৫.৫ (৩৫.৫)
পানাগড় ৩৫ (৩৩.৬)
পুরুলিয়া ৩৪.৩ (৩৩.৩)
শিলিগুড়ি ৩৩.১ (৩১.৬)
শ্রীনিকেতন ৩৫.২ (৩৪.৪)

উত্তর-পূর্বেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পূর্বেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুধু উত্তরবঙ্গেই নয়, উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৮ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে অরুণাচল প্রদেশে, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় ৩০ জুন থেকে ১ জুলাই এবং অসম-মেঘালয়ে ২৮ থেকে ৩০ জুনের মধ্যে অতিরিক্ত বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+