Weather Update: আরও কয়েক ডিগ্রি কমবে তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: আরও কয়েক ডিগ্রি কমবে তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
এদিন অনেক জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। আবার কোনও কোনও জায়গায় সামান্য বেড়েওছে। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে আগামী পাঁচ দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই কমে যাবে। জাঁকিয়ে শীত অনুভব করতে পারবে বঙ্গবাসী। তবে এই শীত কতদিন স্থায়ী হবে, তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। কেননা ভিলেন হয়ে দেখা দিতে চলেছে সেই উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করা পশ্চিমী ঝঞ্ঝা।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জানুয়ারি শনিবার সকালের হিমালয়ের পাদদেশের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিনে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে এর পরের তিন দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ জানুয়ারি শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে এরপরের ৩ দিন স্থলভাগে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগের দিনের মতোই আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকারা সর্বনিম্ন তাপমাত্রা ১৭. ৬ ডিগ্রি সেলসিয়াস। যা আগামী কয়েকদিনে ১২ থেকে ১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২০.৬)
বালুরঘাট ২০.৬ ( ২০.৮)
বাঁকুড়া ২২.৯ (২১)
ব্যারাকপুর ২৩.২ (২৩.৮)
বহরমপুর (২৪.৪)
বর্ধমান ২৫ (২৪)
ক্যানিং ২৫ (২৪.৪)
কোচবিহার (২৫)
দার্জিলিং ৯.৪ (৮.৪)
দিঘা ২৩.৭ (২৫)
কলকাতা ২৪.২ (২৫.১)
মালদহ ২১.১ (২১.১)
পানাগড় ২২.৯ (২০.৯)
পুরুলিয়া ২১.৩ (২০.৩)
শিলিগুড়ি ২১.৮ (২২.৯)
শ্রীনিকেতন (২২.২)












Click it and Unblock the Notifications