প্রবল বৃষ্টির সঙ্গে হতে পারে ঘনঘন বজ্রপাত, আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস
সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার। তবে কোনও কোনও জায়গায় হঠাৎ মেঘলা করে দুএক-ফোঁটা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এর মধ্যে কয়েকটি জেলায় তুলনামূলক একটু ভারী বৃষ্টিই হয়েছে। সঙ্গে কোনও কোনও জায়গায় ছিল ভ্যাপসা গরমও
সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার। তবে কোনও কোনও জায়গায় হঠাৎ মেঘলা করে দুএক-ফোঁটা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এর মধ্যে কয়েকটি জেলায় তুলনামূলক একটু ভারী বৃষ্টিই হয়েছে। সঙ্গে কোনও কোনও জায়গায় ছিল ভ্যাপসা গরমও। আবহাওয়া দফতরের (weather office) তরফে দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৭ জুন রবিবার সকালের মধ্যে জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরের ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জুন সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী দিন দুয়েকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৭ জুন রবিবার সকাল পর্যন্ত একমাত্র বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জন সোমবার সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা বয়েছে, কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী দিন দুয়েকে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৩.৬ (৩৪.৬)
বালুরঘাট ৩১.৮ (৩৪.২)
বাঁকুড়া ৩৩.৮ (৩৩.৩)
ব্যারাকপুর ৩৩.৬ (৩৩)
বহরমপুর ৩৩.৮ ( ৩৫.৮)
বর্ধমান ৩৪ (৩৪.৮)
ক্যানিং ৩৪.৬ (৩৫)
কোচবিহার ৩৩.৭ (৩৩.৬)
দার্জিলিং ২০ (২১.২)
দিঘা ৩৫.৩ (৩৪.২)
কলকাতা ৩৩.৫ (৩৪.২)
মালদহ ৩৪.৭ (৩৪.২)
পানাগড় ৩৪.৪ (৩৫.২)
পুরুলিয়া ৩৩.৩ (৩২.৩)
শিলিগুড়ি ৩১.১ (৩৩.৮)
শ্রীনিকেতন ৩৪.৫ (৩১)

ঘনঘন বর্জ্রপাতের পূর্বাভাস
এই মুহূর্তে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে। যার জেরে বিস্তীর্ণ এলাকায় জুড়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতর হতে পারে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং ওড়িশায়। এছাড়াও মাঝারি মানের বজ্রপাতের সঙ্গে ঘনঘন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব ভারতের সবকটি রাজ্যেই।












Click it and Unblock the Notifications