Weather Update: সাগরে ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ, জারি সতর্কবার্তা! বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: সাগরে ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ, জারি সতর্কবার্তা! বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের দিকে আকাশ কিছুটা মেঘলা। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাজ্য জুড়েই হাল্কা বৃষ্টির (rain) সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্তের কারণেই এই পরিস্থিতি।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ ফেব্রুয়ারি রবিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী দিন পাঁচেকে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। সমতল এলাকার মধ্যে এদিন জলপাইগুড়িতে তাপমাত্রা ছিল সব থেকে কম, ১১.২ ডিগ্রি সেলসিয়াস।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী দিন পাঁচেক রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৮.৬)
বালুরঘাট (২৫.৬)
বাঁকুড়া (২৮.৮)
ব্যারাকপুর (২৮.২)
বহরমপুর (২৫.২)
বর্ধমান (২৬)
ক্যানিং (২৭.৬)
কোচবিহার (২৭.১)
দার্জিলিং (১১.৬)
দিঘা (২৯.৯)
কলকাতা (২৪.৮)
মালদহ (২৭.৩)
পানাগড় (২৮.৪)
পুরুলিয়া (২৬.৩)
শিলিগুড়ি (২৫.৯)
শ্রীনিকেতন (২৭.৯)

 বাংলাদেশের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত

বাংলাদেশের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত

আবহাওয়া গফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ আন্দামান এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে পরবর্তী ২৪ ঘন্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে এই সময়ের মধ্যে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা

বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পঞ্জাব, উত্তর হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর-পশ্চিম উত্তর প্রদেশে। উত্তর-পশ্চিম উত্তর প্রদেশে পরবর্তী ২৪ ঘন্টায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ-সিকিম, চণ্ডীগড়, ওড়িশা। পরবর্তী ২৪ ঘন্টা ওড়িশায় শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+