উপকূলের আরও কাছে ইয়াস, জেলায়-জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas) উপকূলের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছে। রাত কাটিয়ে সকাল হলেই তা একেবারে উপকূলে পৌঁছে যাবে। জানিয়েছে আবহাওয়া দফতর (weather office)। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জায়গায় সতর্কতামূলক ব্যবস

ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas) উপকূলের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছে। রাত কাটিয়ে সকাল হলেই তা একেবারে উপকূলে পৌঁছে যাবে। জানিয়েছে আবহাওয়া দফতর (weather office)। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সারারাত উপান্নে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘূর্ণিঝড়ের অবস্থান

ঘূর্ণিঝড়ের অবস্থান

এদিন বিকেল সাড়ে পাঁচটায় জারি করা আবহাওয়া দফতরের স্পেশাল বুলেটিনে দুপুর আড়াইটেয় ঝড়ের অবস্থানের কথা বলা হয়েছে। সেই সময় ইয়াসের অবস্থান ছিল ১৯.১ ডিগ্রি উত্তর অক্ষারংশ এবং ৮৮.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। যা পারাদীপ থেকে ২০০ কিমি দক্ষিণ পূর্বে, বালাসোর থেকে ২৯০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্ব, দিঘা থেকে ২৯০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং সাগরদ্বীপ থেকে ২৮০ কিমি দক্ষিণে এর অবস্থান ছিল। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৬ ঘন্টায় এই ঘূর্ণিঝড় অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বুধবার দুপুর নাগাদ ওড়িশার ধামরা বন্দরের উত্তর আর বালাসোরের দক্ষিণে সেটি ল্যান্ডফল করবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় বয়ে যাবে। একইসঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও মালদহে দু-একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিনদিন দিনের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপর থেকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে বিশেষভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য। এর মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতিরিক্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদে। আগামী দু-তিনদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, এরপর তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৭.৮)
বালুরঘাট ৩৩.৮ (৩৬.৬)
বাঁকুড়া ৩২.৫ ( ৩৮.২)
ব্যারাকপুর ৩০.৫ (৩৪ )
বহরমপুর ৩৪.২ (৩৪.৮)
বর্ধমান ৩২ ( ৩৭.৮)
ক্যানিং ৩১.৪ (৩৫.৮)
কোচবিহার ৩২.৩ (৩৭.২)
দার্জিলিং ১৭.৫ ( ২১.৬)
দিঘা ২৯.৬ (৩২.৪)
কলকাতা ৩০.৬ (৩৪.১ )
মালদহ ৩০.৪ (৩৭.২)
পানাগড় ৩০.৯ (৩৬.৬)
পুরুলিয়া ৩৬.৩ (৩৬.৩ )
শিলিগুড়ি ৩০.৬ (৩৮.৮)
শ্রীনিকেতন ৩০.৫ (৩৬.৬ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+