হতে পারে বৃষ্টি, ১২ জেলায় সাময়িক স্বস্তির বার্তা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

হতে পারে বৃষ্টি, ১২ জেলায় সাময়িক স্বস্তির বার্তা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। সঙ্গে রয়েছে দক্ষিণা এবং দক্ষিণ-পশ্চিম দিকের বাতাস। যা উত্তর-পূর্বের দিকে যাচ্ছে। এছাড়াও সিকিম থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। যে কারণে উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে।

উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টির পূর্বাভাস

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ মার্চ শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ মার্চ রবিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী ৫ দিন যেমন দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকছে ঠিক তেমনই দিনের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। ফের ২৭ ও ২৮ মার্চ নাগাদ উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ মার্চ রবিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলেও এইসব জেলাগুলিতে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের জন্য উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা কম থাকবে। আগামী ৫ দিনে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। তবে রাতের তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার বাঁকুড়ায় রাজ্যের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার আকাশ মেঘলা

কলকাতার আকাশ মেঘলা

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.২
বালুরঘাট ২০.৮
বাঁকুড়া ২৪.১
ব্যারাকপুর ২৪
বহরমপুর ২২.৪
বর্ধমান ২৪
ক্যানিং ২৫.৪
কোচবিহার ২১.১
দার্জিলিং ১০.৬
দিঘা ২৬.১
কলকাতা ২৬
মালদহ ২৫.৪
পানাগড় ২৫.২
পুরুলিয়া ২৩.১
শিলিগুড়ি ১৯.৭
শ্রীনিকেতন ২৪.৪

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৩৭
বালুরঘাট ৩৪
বাঁকুড়া ৩৬.৬
ব্যারাকপুর ৩৪.৪
বহরমপুর ৩৭.৪
বর্ধমান
ক্যানিং ৩৪
কোচবিহার ৩৩.৬
দার্জিলিং ২০.২
দিঘা ৩৩.৩
কলকাতা ৩৩.৮
মালদহ ৩৬.৮
পানাগড় ৩৭.৬
পুরুলিয়া ৩৮.৯
শিলিগুড়ি ৩৪.৪
শ্রীনিকেতন ৩৫.৫

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+