১৩ শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, ১৫ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
চড়া রোড, গরমে হাঁসফাঁস অবস্থা। তীব্র তাপপ্রবাহের (Heatwave) কবলে বাংলা। উত্তরবঙ্গের দুই জেলা এবং দক্ষিণবঙ্গের ১৩ টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া (Weather) দফতর। এদিন দুপুরে কলকাতা, দমদম, বাঁকুড়া
চড়া রোড, গরমে হাঁসফাঁস অবস্থা। তীব্র তাপপ্রবাহের (Heatwave) কবলে বাংলা। উত্তরবঙ্গের দুই জেলা এবং দক্ষিণবঙ্গের ১৩ টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া (Weather) দফতর। এদিন দুপুরে কলকাতা, দমদম, বাঁকুড়া, মালদহ এবং শান্তিনিকেতনের তাপমাত্রা রবিবারের সর্বোচ্চ তাপমাত্রাকে ছুঁয়েছে কিংবা পেরিয়ে গিয়েছে।

উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টি ২ জেলায় তাপপ্রবাহ
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৩ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি ৫ জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে এর পরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫-২৭ এপ্রিলের মধ্যে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ এপ্রিল বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তার পরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ ও ২৬ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বাদ দিয়ে সব কটি জেলা এবং ২৭-২৮ এপ্রিল বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

কলকাতাতেও তাপপ্রবাহের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ এপ্রিলের জন্য কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা। এদিন জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯%।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.৪ (২৬.৮)
বহরমপুর ২৭ (২৫)
বাঁকুড়া ২৬.৩ (২৬.৪)
বর্ধমান ২৬ (২৫)
কোচবিহার ২৩.৩ (২৩.৬)
দার্জিলিং ১৩.৪ (১২.৮)
দিঘা ২৩.৮ (২৭.৫)
কলকাতা ২৮.৩ (২৮.৩)
মালদহ ২৬ (২৬.১)
শিলিগুড়ি ২৪.৯ ( ২৫.১)
শ্রীনিকেতন ২৫.১ (২৫.২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৪৩.১ (৪২.৫)
বহরমপুর ৩৯.৬ (৩৬.৬)
বাঁকুড়া ৪৩.১ (৪৩.১)
বর্ধমান ৪২ (৪১.৮)
কোচবিহার ৩২.৮ (৩৪.৩)
দার্জিলিং ২২.২ (২২.২)
দিঘা ৩৫ (৩৫.৮)
কলকাতা ৩৯.৫ (৩৯.৬)
দমদম ৪০.৯ (৪০.৫)
কৃষ্ণনগর ৪০.৪ (৪০.৬)
মালদহ ৪০.৫ (৪১)
মেদিনীপুর ৪১.৫ (৪২)
শিলিগুড়ি ৩৩.৮ (৩৩.৮)
শ্রীনিকেতন ৪১.৮ ( ৪১.৭)












Click it and Unblock the Notifications