Weather Update: কিছুক্ষণের মধ্যেই ৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

ফের দুর্যোগের ঘনঘটা রাজ্য জুড়ে। রবিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা, জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত এবং রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশের কারণেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে আবহ

ফের দুর্যোগের ঘনঘটা রাজ্য জুড়ে। রবিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা, জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত এবং রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশের কারণেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বৃষ্টি বাড়বে। এইসব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার সারাদিন জলপাইগুড়ি বাদ দিয়ে হিমালয়ের পাদদেশ সংলগ্ন বাকি চার জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। রবিবার জুড়ে উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এর পাশাপাশি আগামী দিন পাঁচেকে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এদিন সমতলে সব থেকে কম তাপমাত্রা ছিল আলিপুরদুয়ারে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে উল্লিখিত জেলাগুলিতে বৃষ্টি বাড়তে। এছাড়াও বাকি সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির রেশ রবিবারেও বজায় থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আর উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সকালের দিকে কুয়াশাও থাকতে পারে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৯.১)
বালুরঘাট (২২.৬)
বাঁকুড়া (৩০.৩)
ব্যারাকপুর (২৯.৪)
বহরমপুর (২৮)
বর্ধমান (২৬.৬)
ক্যানিং (৩০)
কোচবিহার (২৭.১)
দার্জিলিং (১১.৪)
দিঘা (২৮.৬)
কলকাতা (২৮.৮)
মালদহ (২৭.৪)
পানাগড় (২৯.৪)
পুরুলিয়া
শিলিগুড়ি (২৬.৭)
শ্রীনিকেতন (২৮.৩)

৪ জেলায় রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

৪ জেলায় রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

আবহাওয়া দফতর সতর্কবার্তায় জানিয়েছে, রাতের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঢার প্রভাবে একটি ঘূর্ণাবর্তের অক্ষরেথা পশ্চিম মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্দের ওপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার ফলে বাংলায় বর্ষণের পরিস্থিতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+