Weather Update: ৪ শহরের সর্বোচ্চ তাপমাত্রা পেরলো ৪০ ডিগ্রি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবারের মতো রবিবারেও আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধিজনিত কারণে অস্বস্তির আবহাওয়ার (weather) পূর্বাভাস। রাজ্যের বিভিন্ন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। অন্তত ৪ টি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়
শনিবারের মতো রবিবারেও আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধিজনিত কারণে অস্বস্তির আবহাওয়ার (weather) পূর্বাভাস। রাজ্যের বিভিন্ন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। অন্তত ৪ টি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের ৫ জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ এপ্রিল সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে একই আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার উল্লিখিত পাঁছ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে পরের দুদিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির কোনও পূর্বাভাস নেই
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকম পূর্বাভাস আপাতত নেই। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তার পরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতায় অস্বস্তির আবহাওয়া
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৯%।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৮ (২৬.৯)
বহরমপুর ২৫ (২৫)
বাঁকুড়া ২৬.৪ (২৬.৫)
বর্ধমান ২৫ (২৪.৬)
কোচবিহার ২৩.৬ (২৩.৪)
দার্জিলিং ১২.৮ (১২)
দিঘা ২৭.৫ (২৬.৮)
কলকাতা ২৮.৩ (২৭.৫)
মালদহ ২৬.১ ( ২৩.৭)
শিলিগুড়ি ২৫.১ (২৪.১)
শ্রীনিকেতন ২৫.২ (২৫.৮)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৪১.২)
বহরমপুর (৩৬.২)
বাঁকুড়া (৪১.৬)
বর্ধমান (৪০)
কোচবিহার ( ২৯.৪)
দার্জিলিং ( ২০.৮)
দিঘা ( ৩৫.৩)
কলকাতা ( ৩৮.১)
মালদহ (৩৯.১)
শিলিগুড়ি (৩২.৫)
শ্রীনিকেতন ( ৪০.৪)












Click it and Unblock the Notifications