অস্বস্তিকর গরমের মধ্যে ১৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

অস্বস্তিকর গরমের মধ্যে ১৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

সকাল থেকে কলকাতা-সহ আশপাশের এলাকার আকাশ ছিল মেঘলা। বেশ কিছু জেলাতেও এই একই পরিস্থিতি। তবে বাতাসে আর্দ্রতা তুলনামূলক বেশি থাকায় ঘর্মাক্তজনিত অস্বস্তি বজায় রয়েছে। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস বৃহস্পতিবার সকালের মধ্যে ১৫ টি জেলায় হাল্কা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ মার্চ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ বৃষ্টি তুলনামূলকভাবে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বিভিন্ন জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়া বেশি থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ মার্চ শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি ওপরে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। মঙ্গলবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাঁকুড়া ও পানাগড়ে ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৪.৬ (২৩.৩)
বালুরঘাট ২০.৪ (১৮.৮)
বাঁকুড়া ২৫.৫ (২৪.৫)
ব্যারাকপুর ২৪ (২৪.২)
বহরমপুর ২০.৪ (২০.২)
বর্ধমান ২২ (২২ )
ক্যানিং ২৪ (২৩.৪)
কোচবিহার ২২.৫ (২১.৬)
দার্জিলিং ১২.৮ (১২.২)
দিঘা ২৫.২ (২৫.৩)
কলকাতা ২৬ (২৫.৪)
মালদহ ২৫.৫ (২৪.৭)
পানাগড় ২৩.৩ (২৪.৭ )
পুরুলিয়া ২৩.১ (২১.১)
শিলিগুড়ি ২২.৩ (২২)
শ্রীনিকেতন ২৩.৫ (২৪.১)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৮.৬)
বালুরঘাট (৩২.৬)
বাঁকুড়া (৩৯.৩)
ব্যারাকপুর (৩৬.৪)
বহরমপুর (৩৬.৬)
বর্ধমান (৩৭)
ক্যানিং (৩৫)
কোচবিহার (৩৩)
দার্জিলিং (১৭.২)
দিঘা (৩৩.৪)
কলকাতা (৩৫.৬)
মালদহ (৩৪.১)
পানাগড় (৩৯.৩)
পুরুলিয়া (৩৭.৭)
শিলিগুড়ি (৩০.৪)
শ্রীনিকেতন (৩৭.১)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+