Weather Update: উত্তর থেকে দক্ষিণ ফের দুর্যোগের পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার আপডেট
Weather Update: উত্তর থেকে দক্ষিণ ফের দুর্যোগের পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার আপডেট
ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। তার মধ্যে ফের দুর্যোগের পূর্বাভাস। বৃহস্পতিবার দুপুরের দিক থেকে বিভিন্ন জেলার আবহাওয়ার পরিবর্তন হবে। শুক্রবার সারা রাজ্যেই কোনও জায়গায় হাল্কা আবার কোনও জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে শুধুমাত্র দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টে হতে পারে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে। এদিন সমতলে সব থেকে কম তাপমাত্রা ছিল বাগডোগরায়, ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা ছাড়াও বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়েই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে কোনও কোনও জায়গায় সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবারের থেকে তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেড়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৫
বালুরঘাট ১৪
বাঁকুড়া ১৫.২
ব্যারাকপুর ১৬.২
বহরমপুর ১৪.৪
বর্ধমান ১৫.২
ক্যানিং ১৮.৬
কোচবিহার ৯.৭
দার্জিলিং ৩.৬
দিঘা ১৯.৩
কলকাতা ১৮.৮
মালদহ ১৫.৯
পানাগড় ১৩.২
পুরুলিয়া ১৪.১
শিলিগুড়ি ৯.৬
শ্রীনিকেতন ১৩.৮

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৯.১
বালুরঘাট ২২.৬
বাঁকুড়া ৩০.৩
ব্যারাকপুর ২৯.৪
বহরমপুর ২৮
বর্ধমান ২৬.৬
ক্যানিং ৩০
কোচবিহার ২৭.১
দার্জিলিং ১১.৪
দিঘা ২৮.৬
কলকাতা ২৮.৮
মালদহ ২৭.৪
পানাগড় ২৯.৪
পুরুলিয়া
শিলিগুড়ি ২৬.৭
শ্রীনিকেতন ২৮.৩












Click it and Unblock the Notifications